বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
35 C
Dhaka

৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় সাশ্রয়ী মূল্যে গ্যালাক্সি এ০৩

spot_img

সুলভমূল্যের স্মার্টফোনে উপভোগ করুন প্রয়োজনীয় সকল ফিচার!

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো এর আইকনিক ‘অসাম সিরিজ’-এর নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এ০৩। বাজারের অন্যতম বাজেট-বান্ধব এই স্মার্টফোনটিতে রয়েছে উচ্চ রেজ্যুলুশনের তুখোড় ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, সুবিশাল ডিসপ্লে ও দুর্দান্ত ব্যাটারি, যার দাম পড়বে মাত্র ১১,৯৯৯ টাকা। প্রয়োজনীয় সকল ফিচারযুক্ত এই সাশ্রয়ী স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। 

 স্যামসাং সবসময়ই অ্যান্ড্রয়েডপ্রেমীদের অন্যতম পছন্দের ব্র্যান্ড। বিশেষ করে, এর ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলোতে রয়েছে শীর্ষস্থানীয় ফিচারের পাশাপাশি উদ্ভাবনী প্রযুক্তি। তবে, ফ্ল্যাগশিপ ফোনগুলো ব্যয়বহুল হওয়ায় অনেকেই এসব ফোন অনেকেরই সাধ্যের বাইরে। বর্তমানে, মানুষ সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন চায়। তাই, ফ্যানদের চাহিদা মেটাতে স্যামসাং বাংলাদেশ সবচেয়ে সাশ্রয়ী মূল্যে এর ‘অসাম সিরজ’-এর সর্বশেষ সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এ০৩ নিয়ে এসেছে।

স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল-ক্যামেরা সেট-আপ, যাতে ফটোগ্রাফিতে আগ্রহী গ্রাহকদের জন্য ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তুলতে থাকছে ৪৮ মেগাপিক্সেলের তুখোঁড় প্রাইমারি ক্যামেরা, সাবজেক্ট ফুটিয়ে তোলার জন্য ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং অসাধারণ সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রথমবারের মতো এমন আকর্ষণীয় দামে স্যামসাং নিয়ে এসেছে উচ্চ-রেজ্যুলুশনের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা!

স্যামসাং গ্যালাক্সি এ০৩ -তে রয়েছে ৬.৫ ইঞ্চির বিশাল এইচডি+ ডিসপ্লে। চমৎকার ইনফিনিটি ভি ডিসপ্লে’র সাথে ব্যবহারকারীরা এতে সম্পূর্ণ ভিউয়ের অভিজ্ঞতা নিতে পারবেন। ভিডিও দেখার অভিজ্ঞতা আরও অসাধারণ করে তুলতে এই ডিসপ্লের সাথে স্যামসাং যুক্ত করেছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। ফলে, জোরালো আওয়াজের সাথে ভিডিও দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হবে। 

ইউনিসক ডুয়াল ১.৬ গিগাহার্জ ও হেক্সা ১.২ গিগাহার্জের শক্তিশালী অক্টাকোর প্রসেসরের সাথে গ্যালাক্সি এ০৩ ব্যবহারকারীদের মোবাইল ব্যবহারে ঝামেলাহীন অভিজ্ঞতা দিবে। দিন থেকে রাত পর্যন্ত দীর্ঘস্থায়ী ব্যাটারির অভিজ্ঞতা দিতে এতে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারি। ব্যবহারকারীরা এখন সারাদিন চার্জার বহনের ঝামেলা ছাড়াই নিজেদের সুবিধামতো ফোন ব্যবহার করতে পারবেন।

এছাড়াও, সাশ্রয়ী মূল্যের স্যামসাং গ্যালাক্সি এ০৩-তে রয়েছে ৩/৪ জিবি র‍্যাম ও ৩২/৬৪ রমের বিশাল স্টোরেজ এবং ১ টেরাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি। ফলে, ব্যবহারকারীরা ফোনের জায়গা শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই তাদের প্রিয় মুহূর্তের সকল স্মৃতি মোবাইলে সংরক্ষণ করতে পারবেন। 

এ ব্যাপারে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং গ্যালাক্সি এ০৩ উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সাশ্রয়ী মূল্যের এই অসাধারণ ডিভাইসটি ব্যবহারকারীদের স্মার্টফোন সংক্রান্ত বেশিরভাগ চাহিদা পূরণ করবে। এখন, স্যামসাং ফ্যানরা অতিরিক্ত খরচ না করেই উপভোগ করতে পারবেন অত্যাধুনিক প্রযুক্তি ও চমকপ্রদ উদ্ভাবন।”

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি