বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
34.8 C
Dhaka

শাওমির অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষ গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি স্থানীয়ভাবে তৈরি নোট সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি নোট ১১ উন্মোচন করেছে। রেডমি নোট ১১ স্মার্টফোন দিয়ে শাওমি তাদের ‘মেইক ইন বাংলাদেশ’ যাত্রাকে আরও শক্তিশালী করল। 

রেডমি নোট ১১ সব আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাংলাদেশের বাজারে রেডমি নোট সিরিজের সবর্শেষ স্মার্টফোন। ফোনটিতে থাকছে শক্তিশালী আপগ্রেড ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে এবং এসওসি, যা ফোনটিকে দেবে আগের একই পর্যায়ের ফোনের চেয়ে বেশি ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স।

 শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘অত্যাধুনিক ফিচার দিয়ে বাংলাদেশের বাজারে স্মার্টফোন আনতে পেরে শাওমি গর্বিত, সেরা দামে সেরা ফোন আনতে আমরা সর্বদাই বদ্ধ পরিকর। ফ্যানদের কথা মাথায় রেখেই বাংলাদেশে আমরা রেডমি নোট ১১ উন্মোচন করেছি, ‘মেক ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এটি দেশে তৈরি রেডমি নোট সিরিজের প্রথম ফোন। ৯০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে শক্তিশালী হার্ডওয়্যার এবং দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচের ব্যাটারি দেবে স্মুথ পারফরম্যান্স ও আরামদায়ক দেখার অভিজ্ঞতা। এটি তরুণদের কাছে দারুণ জনপ্রিয় হ্যান্ডসেট হবে বলে আমরা আশাবাদী।’

রেডমি নোট ১১ 01

রেডমি নোট ১১ ফোনটিতে দেয়া হয়েছে বড় মাপের ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে, যাতে রয়েছে এফএইচডিপ্লাস রেজ্যুলেশন, সাধারণ স্ক্রলিং কিংবা গেইম খেলার সময় ডিসপ্লেকে প্রাণবন্ত রাখবে এতে থাকা ৯০ হার্জের রিফ্রেশ রেট। রয়েছে অ্যামোলেডের পথিকৃৎ ফিচার ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট, ডিসপ্লে ভাইব্রান্ট কালার এবং দিনের আলোতেও স্ক্রিনে পরিষ্কার দেখার ব্যবস্থা। ফোনটির উপরে ও নিচের দিকে দেয়া হয়েছে দুটি সুপার লাইনার স্টেরিও স্পিকার, যা আপনাকে দেবে অসাধারণ অডিও অভিজ্ঞতা এবং ভিডিও দেখার অভিজ্ঞতা।

 রেডমি নোট ১১ স্মার্টফোনে দেয়া হয়েছে ২.৪ গিগাহার্জের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, এতে দেয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ৬ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি, যা শক্তিশালী পারফরম্যান্স দেবে। দ্রুতগতির কোয়ালকম অ্যাড্রেনো ৬১০ জিপিইউ ডিভাইসটিকে পরবর্তী পর্যায়ের পারফরম্যান্স দেয়ার বিষয়টি নিশ্চিত করবে। 

এআইভিত্তিক শক্তিশালী কোয়াড ক্যামেরায় রয়েছে আল্ট্রা হাই রেজ্যুলেশনের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যা যেকোনো ধরনের মূল্যবান মুহূর্ত ধরে রাখবে ডিটেইলসহ। সে সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ডিভাইসটিতে থাকা নাইট মোড ২.০, ক্যালিডস্কোপ এবং ভ্লগ মোড দেবে পরিসআর সব মুহূর্ত ধরে রাখার সুবিধা। অসাধারণ সেলফি নিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলপি ক্যামেরা।

রেডমি নোট ১১ 02

দিনভর নিশ্চিন্তে ব্যবহার অভিজ্ঞতা ও স্মুথ পারফরম্যান্স দিতে ডেরমি নোট ১১ ডিভাইসে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সেই সঙ্গে প্রথমবারের মতো নোট সিরিজে দেয়া হয়েছে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং এবং বক্সে ৩৩ ওয়াটের চার্জার, যা ফোনটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ করবে মাত্র এক ঘণ্টায়।

রেডমি নোট ১১ পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু এবং স্টার ব্লু রঙে। ফোনটি দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাবে। ডিভাইসটির ৪+৬৪ জিবির দাম ১৬,৪৯৯ টাকা, ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা এবং ৬+১২৮ জিবির দাম ১৮,৯৯৯ টাকা।               

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি