মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
31.9 C
Dhaka

নারীদের অদম্য যাত্রাকে উদযাপন করল দারাজ বাংলাদেশ

নিজেদের পণ্য প্রদর্শনের বিশেষ সুযোগ পেলেন ১১ জন নারী উদ্যোক্তা

টেকভিশন২৪ ডেস্ক:গত ৮ মার্চ দেশব্যাপী নিজেদের সকল অফিসে এমপ্লয়ি এনগেজমেন্ট কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। ১১ জন নারী উদ্যোক্তাকে নিজেদের পণ্যসামগ্রী সকলের সামনে তুলে ধরার এক বিশেষ সুযোগ প্রদানের মাধ্যমে এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘জেন্ডার ইক্যুয়ালিটি টুডে ফর এ সাস্টেইনেবল টুমরো’ এর সাথে একাত্মতা প্রকাশ করে দারাজ। রাজধানীর বনানীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, তেজগাঁওয়ের সর্ট সেন্টার এবং ধানমন্ডির কাস্টমার সার্ভিস সেন্টারে এই আয়োজন করা হয়।

বারবারা বাংলাদেশ, টাইম সেন্স বাংলাদেশ, ইওর পারফেক্ট স্পেস, উরুসারফা, কিউমিন, কন্যা, ব্লাশ মি, কেক ওয়াকার্স, আফরা ট্রেডিং, ফিট ফুড এবং অঙ্কন-এর মতো প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা দারাজের এই আয়োজনে অংশ নেন। পোশাক ও ঘরের সাজসজ্জার জিনিস থেকে শুরু করে স্ন্যাকস ও শুকনো খাবার পর্যন্ত আরো অনেক কিছুর সম্ভার ছিলো এই আয়োজনে।

দারাজের লিগ্যাল অ্যান্ড পলিসি ডিরেক্টর ইসমাত জেরিন খান বলেন, “আমরা প্রায়ই দেখি যে, ভালো মানের পণ্য এবং ক্রেতাদের প্রতি সহযোগিতামূলক মানসিকতা থাকা সত্ত্বেও আমাদের অনেক নারী উদ্যোক্তাই গ্রাহকদের কাছাকাছি পৌঁছানোর পর্যাপ্ত সুযোগ পান না।” তিনি আরও বলেন, “বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছাতে না পারলে স্বাভাবিকভাবেই একসময় তাদের মনোবল কমে যায়। নারীর ক্ষমতায়নে দারাজ যে সম্ভাবনার প্রতিশ্রুতি ব্যক্ত করে, তাই আমরা এ বছর আন্তর্জাতিক নারী দিবসটিকে একটি উপলক্ষ হিসেবে বেছে নিয়েছি, যেদিন আমরা সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদেরকে একটি প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নকে আরেক ধাপ এগিয়ে নিতে পারবো।”

অংশগ্রহণকারী উদ্যোক্তাদেরকে এগিয়ে যেতে উৎসাহিত করতে এই আয়োজনে গিফট পার্টনার হিসেবে ছিলো ফগ, রঙ্গন হারবালস, জেইন অ্যান্ড মাইজা, ওয়াজিহ অর্গানিকস ও রিবানা। এই বিশেষ আয়োজন ছাড়াও, নারী দিবসের তাৎপর্যকে তুলে ধরতে দিনটিতে দারাজ নিজেদের অফিসগুলোকে বিশেষভাবে সাজায় এবং এর ওয়েব এবং অ্যাপ ইন্টারফেসে বিশেষ পরিবর্তন আনে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি