রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

শক্তিশালী ব্যাটারির ট্রিপল ক্যামেরার বড় ডিসপ্লের ওয়ালটন ফোন

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের মোবাইল বিভাগ বাজারে ছেড়েছে এআই ট্রিপল (তিন) ক্যামেরার নতুন স্মার্টফোন। যার প্রধান সেন্সরটির ৪৮ মেগাপিক্সেলের। শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোনটির মডেল ‘প্রিমো এনএক্সসিক্স’। আকর্ষণীয় ডিজাইনের বড় পর্দার ফোনটিতে গেমিং প্রসেসর, পাঞ্চহোল সেলফি ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার রয়েছে।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এস এম রেজওয়ান আলম জানান, ‘প্রিমো এনএক্সসিক্স’ স্মার্টফোনটির মূল্য ১৫,৯৯৯ টাকা। মিড রেঞ্জের গ্রাহকদের চাহিদা বিবেচনায় ফোনটির কনফিগারেশন সাজানো হয়েছে। ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে কেনা যাচ্ছে। দেশের সব ওয়ালটন প্লাজায় রয়েছে কিস্তিতে কেনার সুবিধা।

Walton Primo NX6 (4)

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ফ্লুইড অ্যাশ এবং রিপল ব্লু রঙের ‘প্রিমো এনএক্সসিক্স’ ফোনটি খুবই দৃষ্টিনন্দন। এর পেছনের ক্যামেরার ডিজাইন ব্যবহারকারীকে প্রিমিয়াম ফিল দেবে। ফোনটিতে রয়েছে ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস হোল-পাঞ্চ ডিসপ্লে। ইনসেল প্রযুক্তির ২.৫ডি গ্লাস সমৃদ্ধ পর্দার রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল।

অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি৮৫ অক্টাকোর গেমিং প্রসেসর। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫২-এমসিটু। এরসঙ্গে ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম থাকায় দুর্দান্ত গতির সঙ্গে মিলবে অসাধারণ গেমিং অভিজ্ঞতা। ফোনটিতে ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে। ফলে অনেক বেশি ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করা সম্ভব হবে।

Walton Primo NX6 (3)

স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ৪৮ মেগাপিক্সেলের। পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ১/২ ইঞ্চির ৬পি লেন্স থাকায় ছবি হবে ঝকঝকে ও নিখুঁত।  আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল মিডল পাঞ্চহোল ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুলএইচডি রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে।

ক্যামেরার বিশেষ ফিচারের মধ্যে রয়েছে পিডিএএফসহ অটোফোকাস, এআই ফেস ডিটেকশন, নরমাল মোড, প্রোফেশনাল মোড, ৬পি লেন্স, পোরট্রেইট, ডিজিটাল জুম, বিএসআই, এইচডিআর, সেলফ টাইমার, টাচ ফোকাস, টাচ ক্যাপচার, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, ভলিউম ক্যাপচার, মিরর রিফ্লেকশন, স্লো মোশন, টাইম-ল্যাপস, প্যানোরামা, ফিল্টার, নাইট, বিউটি মোড, ইত্যাদি।

Walton Primo NX6 (2)

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে টাইপ সি চার্জিংসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, মাল্টি টাচ ফিংগারপ্রিন্ট সেন্সর, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, স্ক্রিন রেকর্ডার, ইন্টেলিজেন্ট এসিস্ট্যান্ট, স্মার্ট টাচ, ডার্ক মোড, প্রেয়ার টাইমস, ওয়্যারলেস ডিসপ্লে, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ থ্রি ইন ওয়ান ডুয়াল ফোরজি সিম সাপোর্ট, ওটিএ, ওটিজি, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, গ্রাফিটি (থ্রিডি), এক্সিলারোমিটার, ওরিয়েন্টেশন, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি, ই-কম্পাস, জাইরোস্কোপ, গেম রোটেশন ভেকটর, নয়েজ ক্যান্সেলেশন ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। এছাড়া, ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি