শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

আকর্ষণীয় অফারে স্যামসাং গ্যালাক্সি এস২২ + ও এস২২ আল্ট্রা প্রি-অর্ডার শুরু

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং ব্যবহারকারীরা এখন গ্যালাক্সি এস২২ + ও এস২২ আল্ট্রা স্মার্টফোন অগ্রিম বুকিং দিতে পারবেন ১৫ হাজার টাকা দিয়ে। সম্প্রতি শুরু হওয়া এ প্রি-বুকিং এর মাধ্যমে ক্রেতাদের সুযোগ থাকছে আকর্ষণীয় অফার ও নানা সুবিধা উপভোগ করার। স্যামসাং ওয়েবসাইটের (www.s22preorder.com/)। মাধ্যমে এ ডিভাইসগুলো প্রি-বুকিং দেয়া যাবে।

প্রি-বুকিং দেয়া ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা নির্বাচিত ডিভাইস এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ১০ হাজার টাকা বোনাস ক্যাশব্যাক সহ বিনামূল্যে গ্যালাক্সি বাডস পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, ৫০ শতাংশ নিশ্চিত বাইব্যাক সুবিধা উপভোগে তারা ৫ হাজার টাকা প্রদান করে গ্যালাক্সি অ্যাসিউরড -এর মাধ্যমে ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট ও ইনস্যুরেন্সে ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মুয়ীদূর রহমান বলেন, “আমাদের ক্রেতাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম অভিজ্ঞতা প্রদানকে স্যামসাং -এ আমরা সবসময়ই অগ্রাধিকার দিয়ে বিবেচনা করেছি। ক্রেতাদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখেই আমরা এ অফারগুলো নিয়ে এসেছি এবং আমাদের প্রত্যাশা এ অফারগুলো ক্রেতাদের গ্যালাক্সি এস২২ ডিভাইস কেনাকে আরও ফলপ্রসূ করবে।”   

এছাড়াও, ক্রেতারা সিটি ব্যাংক অ্যামেক্স কার্ড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল)  ইএমআই এর ক্ষেত্রে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, সিটি অ্যামেক্সে ৫ হাজার টাকা পর্যন্ত বোনাস এমআর পয়েন্ট এবং ১০ হাজার টাকা মূল্যের এমআর রিডেম্পশন অপশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও আইপিডিসি’র সাথে ২৪ মাস পর্যন্ত বর্ধিত ইএমআই সুবিধা এবং আইপিডিসি ইজেড -এ ২৪ মাস পর্যন্ত কার্ডবিহীন ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

স্যামসাং এর প্রিমিয়াম স্মার্টফোন পরিসর গ্যালাক্সি এস সিরিজের নতুন সংযোজন স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা। শক্তিশালী ও অত্যাধিনুক এ স্মার্টফোন দু’টির বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১,১৪,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২+) এবং ১,৪৩,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২ আল্ট্রা)।

ডিভাইস গুলো প্রিঅর্ডার করতে ভিজিট করুন: www.s22preorder.com/

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি