শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

বেসিসের নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন আবু ঈসা মো. মাঈনুদ্দিন। মঙ্গলবার বেসিস সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বেসিসের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২২-২০২৩) নির্বাচনী ইশতেহারে প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত করা হলো। অন্যতম অঙ্গীকার বাস্তবায়ন করতে পেরে বেসিসের কার্যনির্বাহী কমিটি সন্তোষ প্রকাশ করেছে।

আবু ঈসা মো. মাঈনুদ্দিন দেশের তথ্যপ্রযুক্তি খাত বিশেষ করে টেলিকম খাতের একজন স্বনামধন্য ব্যক্তি। কর্মজীবনে ২৪ বছরের অধিক সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মাঈনুদ্দিন গ্রামীণফোন, সিমেন্স, এডিএন টেলিকম এবং কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সিতে দায়িত্ব পালন করেছেন।

আবু ঈসা মো. মাঈনুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড ফিজিক্স ও ইলেকট্রনিক্সে এমএসসি এবং আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ওফা ঢাকা চ্যাপ্টারের সাবেক সভাপতি, এপিইসিই-ইইই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, চাইল্ড সাইট ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাভার গলফ ক্লাব, ক্লাব ৮৯ লিমিটেড, আইবিএ অ্যালুমনাই ক্লাব লিমিটেড এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সদস্য।

বেসিসের কার্যনির্বাহী কমিটি বিশ্বাস করে, বেসিসের বিভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়ন এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে নবনিযুক্ত নির্বাহী পরিচালক একজন যোগ্য ব্যক্তি।

উল্লেখ্য, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটি (২০২২-২০২৩) গত ২৬ ডিসেম্বর নির্বাচনে জয়লাভ করেন। ৬ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন তারা। এছাড়া ১৩ জানুয়ারি আইসিসিবি, ঢাকাতে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি