শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
30 C
Dhaka

তরুণদের মেধাকে কাজে লাগিয়ে আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

spot_img
টেকভিশন২৪ ডেস্ক: আমাদের তরুণরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি করতে না পারলে মেধার যথাযথ বিকাশ ঘটবে না। তিনি বলেন সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রি সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের যোগ্যতা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশে আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে।
 
প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন আইটি-বিষয়ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের তরুণ মেধাবী বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
পলক বলেন প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইসিটি বিষয়কে উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। তিনি বলেন শিশুদের দক্ষ মানবসম্পদ ও সমস্যা সমাধান মুখী চিন্তার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলামে কোডিং চালু করার বিষয়ে কাজ শুরু হয়েছে।
 
প্রতিমন্ত্রী বলেন চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আওটি, এআর, ভিআর,বিগডাটা অ্যানালেটিকস্‌, রোবটিকস্‌, ব্লকচেইন এবং নতুন আবিষ্কার ও উদ্ভাবনকে উৎসাহিত করতে দেশে ৩’শ স্কুল অব ফিউচার ও শেখ হাসিনা
ইন্সটিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী জাতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়েছেন। তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে
প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্বদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক প্রয়াস নিয়ে কাজ করার আহবান জানান।
 
উল্লেখ্য, প্রতিযোগিতা সমূহের মধ্যে ছিল, “যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতা ২০২১, ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড ২০২১, ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপি)
ওয়ার্ল্ড ফাইনালস ২০২১ এবং ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১”।
 
পরে, যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতায়, ৪টি ক্যাটাগরির মধ্যে ৫ জন, ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন, ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা
(আইসিপি) ওয়ার্ল্ড ফাইনালসে ২টি ক্যাটাগরিতে ৬ জন, ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াডে ৩ জন সহ ৪৩ জনকে ল্যাপটপ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
 
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ
এনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফিফা জামান।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি