সোমবার, আগস্ট ৩১, ২০২৬
27 C
Dhaka

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই

সেলফির অভিজ্ঞতা পরিবর্তন করবে ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং ক্যামেরা ভিভো ভি২৩ই

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে নতুন আরো একটি স্মার্টফোন নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেলটির নাম ভিভো ভি২৩ই। ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস পোর্ট্রইেট সেলফি ক্যামেরাসহ প্রযুক্তির বিভিন্ন চমক রয়েছে এই স্মার্টফোনটিতে ।

১২ ফেব্রুয়ারি, শনিবার থেকে ভিভো ভি২৩ই স্মার্টফোনটি দেশের সকল অথোরাইজড ভিভো স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। ভিভো ভি২৩ই পাওয়া যাচ্ছে মুনলাইট শ্যাডো ও সানশাইন কোস্ট রঙে।

ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড লী বলেন, ‘ভিভো সবসময়ই গ্রাহক চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে এসেছে। গ্রাহক চাহিদার ভিত্তিতেই সেলফি ক্যামেরার নতুন অপ্রতিদ্বন্দ্বী স্মার্টফোন ভিভো ভি২৩ই নিয়ে এসেছে ভিভো। যারা নিজের সৃজনশীল পোর্ট্রইেট ছবি তলতে চান, তাদের জন্য নি:সন্দেহে সেরা ডিভাইস হবে এই স্মার্টফোনটি।

সেলফির অভিজ্ঞতা পরিবর্তন করবে ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং ক্যামেরা

ভিভো ভি২৩ই
ভিভো ভি২৩ই

অটোফোকাস প্রযুক্তি ও বৈচিত্র্যময় পোর্ট্রইেট মোডসহ ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং সেলফি ক্যামেরা রয়েছে ভিভো ভি২৩ই স্মার্টফোনে। পোর্ট্রইেট মোডগুলোর মধ্যে রয়েছে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রইেট এবং মাল্টি স্টাইল পোর্ট্রইেট। অনেক বেশি নিখুঁত রঙসহ, স্পষ্ট থেকে স্পষ্টতর সেলফি ধারণে সক্ষম হবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটি। আর্র্টিস্টিক এবং ফান শ্যুটের জন্য মাল্টি স্টাইল পোর্ট্রইেট এবং ঘুটঘুটে অন্ধকারে পোর্ট্রইেট ছবি তুলতে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রইেট মোড যুক্ত হয়েছে এই স্মার্টফোনে। একই সময়ে ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তি। করোনা মহামারির এই সময়ে অনলাইন ভিডিও আড্ডার স্মৃতিকে ধরে রাখতে এই প্রযুক্তির জুড়ি নেই। ছবিতে ব্যাকগ্রাউন্ড যুক্ত করবে ডাবল এক্সপোজার মোড। এছাড়া, কেঁপে যাওয়া ঝাপসা ছবি বা ভিডিও এড়াতে সহায়তা করবে ভিভো ভি২৩ই’র স্টেডিফেস সেলফি ভিডিও মোড।

স্লিম ডিজাইনে একঝাঁক ফিচার

স্লিম ডিজাইনে আধুনিক নানা ফিচার ও ব্যাটারি নিয়ে আসা স্মার্টফোন নির্মাতাদের জন্য চ্যালেঞ্জের । ভিভো ভি২৩ই’তে এই চ্যালেঞ্জকেই জয় করেছে ভিভো। স্মার্টফোনটির স্লিমনেস মাত্র ৭ দশমিক ৩৬ মিলিমিটার। মুনলাইট শ্যাডো সংস্করণে একটি সিরামিক ফিল্ম আবরণ রয়েছে, যা একটি ন্যানোস্কেল প্রসেসিং তৈরি করেছে। এর ফলে একটি ক্লাসিক লুক রয়েছে মুনলাইট শ্যাডো রঙের ভি২৩ই’তে। এদিকে, সানশাইন কোস্ট রঙের স্মার্টফোনটিতে রয়েছে স্পোর্টস এজি গ্লাস জেড প্রযুক্তি; যা সিল্কি মসৃণ লুক এনেছে স্মার্টফোনটিতে।   

অত্যাধুনিক ফিচারে সেরা পারফরম্যান্স

ভিভো ভি২৩ই
ভিভো ভি২৩ই

ভিভো ভি২৩ই স্মার্টফোন অপারেটিং সিস্টেম ১২ দ্বারা পরিচালিত হচ্ছে। স্মার্টফোনটিতে ৮ গিগাবাইটের র‌্যাম রয়েছে, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ মোট ১২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যাবে ভি২৩ই স্মার্টফোনে। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির কারণে ভি২৩ই স্মার্টফোনটি সাধারণ স্মার্টফোনের চেয়ে ৩৩% বেশি দ্রুত চার্জ হবে। মাত্র ১৫ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হবে ভিভো ভি২৩ই । অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য ভিভো ভি২৩ই পেয়েছে হাই-রেইস সার্টিফিকেশন।

আলট্রা ক্লিয়ার রিয়ার নাইট ক্যামেরা

৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ভিভো ভি২৩ই স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ফ্লেয়ার ইফেক্টের সাথে বোকেহ মোড ব্যবহার করা যাবে ।

বাংলাদেশে ভিভো ভি২৩ই’র বাজারমূল্য ২৭,৯৯০ টাকা। 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি