রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

উদ্ধাবনী প্রযুক্তিতে এফডব্লিউএ অ্যাওয়ার্ড জিতল অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অপো ফেবারিট ওয়েবসাইট অ্যাওয়ার্ড (এফডব্লিউএ) অর্জন করেছে। দ্য অপো ইনোভেশন ডে ২০২১ ওয়েবসাইট সম্প্রতি এফডব্লিউএ অব দ্য ডে (এফওটিডি) পুরস্কার লাভ করে। বিশ্বব্যাপী ডিজিটাল ডিজাইন ও মিডিয়া ক্রিয়েটিভিটি ক্ষেত্রে পুরস্কারটিকে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।

যুক্তরাজ্যের লন্ডনে ২০০০ সালে এফডব্লিউএ প্রতিষ্ঠা লাভ করে। গত ২২ বছর ধরে প্রতিষ্ঠানটি এফওটিডি (এফডব্লিউএ অব দ্য ডে), এফওটিএম (এফডব্লিউ অব দ্য মান্থ), এফওটিওয়াই (এফডব্লিউএ অব দ্য ইয়ার) এবং দিবস, মাসিক ও বার্ষিক ভিত্তিতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড প্রদান করে আসছে।

প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ডিজিটাল ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টে অনবরত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৫টি দেশের পাঁচশ বিচারকদের ভোটে অপো ইনোভেশন ডে পুরস্কার জয়লাভ করে। গত ১৪-১৫ ডিসেম্বর অনলাইনে অপো ইনো ওয়ার্ল্ড অনলাইনে ইনো ডে প্রোগামটি অনুষ্ঠিহ হয়। ২৫ লাখের বেশি মানুষ অনুষ্ঠানটি উপভোগ করে।

ইনো ওয়ার্ল্ডে দর্শকরা নিজের মতো করে ছবি তোলা, সরাসরি ভিডিও দেখা এবং অপো এয়ার গ্লাস, ফাইন্ড এন ও অন্যান্য কাটিং এজ প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করতে পারেন। এটি সময় ও স্থানিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে বিশ্বব্যাপী ব্যবহারকারীকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। অংশগ্রহণকারী দর্শকরা একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারেন।

এফডব্লিউএ এক বিবৃতিতে জানায়, সারাবিশ্¦ থেকে প্রযুক্তিপ্রেমী মানুষ ভার্চুয়াল ওয়ার্ল্ডে যোগদান করে অপোর সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে অভূতপূর্ব ধারণা লাভ করতে পারেন। চাইলে বাংলাদেশ থেকেও যেকেউ এই প্রযুক্তি দুনিয়ায় ঢুঁ মেরে আসতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি