রবিবার, আগস্ট ৩০, ২০২৬
27 C
Dhaka

মোটরসাইকেল প্রশিক্ষণ পাবে ২০০০ ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্স সদস্য

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের সুরক্ষা নিশ্চিতে দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘ডিস্ট্রিবিউশন হাউজ ফিল্ড ফোর্সের জন্য আত্মরক্ষামূলক মোটরবাইক প্রশিক্ষণ’ কর্মসূচি চালু করেছে গ্রামীণফোন। বিডিমোটরসাইক্লিস্টের সহযোগিতায় এ কর্মসূচিটি ডিজাইন করেছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক মানসম্পন্ন এ প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য তিনটি ধাপে ৬৫টি সেশনে দুই হাজারেরও বেশি সেলস এক্সিকিউটিভ ও সুপারভাইজারদের মোটরবাইক চালানোর কৌশল, দক্ষতা ও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণ প্রদানকালীন সময়ে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দ তানভির হোসেন বলেন, “সামগ্রিক ইকোসিস্টেমের জন্য দায়িত্বশীল উপায়ে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী। মাঠকর্মীরা আমাদের ব্যবসার খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই, তারা যখন বাইক চালান, তখন এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় আমাদের দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে নানা সমস্যা, দুর্ঘটনা ও মূল্যবান জীবনের ক্ষতি সংশ্লিষ্ট ক্রমবর্ধমান ঘটনা আমাদের বিচলিত করে। আর তাই, জনসচেতনতা তৈরিতে আমাদের কাজ করতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে রাইডারদের অত্যাধুনিক প্রশিক্ষণ দিতে হবে। বিডিমোটরসাইক্লিস্টের সাথে পার্টনারশিপে আমরা আমাদের সকল ফিল্ড ফোর্স সদস্যকে প্রশিক্ষণ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এবং ভবিষ্যতে সবার জন্য সুরক্ষা নিশ্চিতে আমরা আরও বড় পরিসরে খাত সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে কাজ করবো।”

এ প্রোগ্রামের পরিকল্পনা অনুযায়ী, গ্রামীণফোনের মার্কেট অপারেশন্সে ১৭০৭টি বাইক ব্যবহৃত হচ্ছে। দেশের নয়টি গুরুত্বপূর্ণ অঞ্চলে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত এ ট্রেনিং প্রোগ্রামটি চলবে। ভ্যালু চ্যাইনের সাথে সম্পৃক্ত সবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে একটি উন্নত কর্মপরিবেশ বজায় রাখতে সচেষ্ট রয়েছে গ্রামীণফোন। দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে এ প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণফোন সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করতে পারবে বলে প্রত্যাশা করা যাচ্ছে, যা দক্ষতা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সমাজের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।       

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি