সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
26 C
Dhaka

বৈশ্বিক বাজারে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বৈশ্বিক বাজারে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি অ্যান্ড্রয়েড স্মার্টফোন।    

বছরপ্রতি হিসেবে ৫জি স্মার্টফোন বিক্রির পরিমাণ ৮৩১ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ভারত, চীন ও ইউরোপের বাজারে নিজেদের প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয় রিয়েলমি, যা তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক প্রবৃদ্ধির হারের তুলনায় ১২১ শতাংশ। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ৫জি শেয়ার ১৫.৫ শতাংশ বৃদ্ধির মাধ্যমে উদীয়মান বাজারে রিয়েলমি তিন নম্বর র‍্যাংকিংয়ে পৌঁছে যায়।   

এ নিয়ে কাউন্টার পয়েন্টের রিসার্চ ডিরেক্টর তরুণ পাঠক বলেন, “শক্তিশালী মাল্টি চ্যানেল কৌশল ও বিভিন্ন দামের বিস্তৃত পরিসরের ৫জি পোর্টফোলিও রিয়েলমিকে দ্রুততার সাথে বিকশিত হতে সহায়তা করেছে।”   

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাই লি বলেন, “৫জি প্রযুক্তির সুবিধা প্রদানে সক্ষম এমন ৫জি স্মার্টফোন দিয়ে বিশ্বজুড়ে কমপক্ষে ১০ কোটি তরুণদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সামনের দিনগুলোতে ট্রেন্ডসেটিং ডিজাইন ও দুর্দান্ত পারফরমেন্সের আকর্ষণীয় ৫জি পণ্য নিয়ে নিয়ে আসবো। পুরস্কার জয়ী ডিজাইনার নাওতো ফুকাসাওয়া’র নকশাকৃত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৫জি প্রসেসর ও বিশ্বের প্রথম জৈব-ভিত্তিক পরিবেশবান্ধব পলিমার স্মার্টফোন ডিজাইনের আমাদের প্রথম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ প্রো খুব শিগগিরই বাজারে নিয়ে আসবো।”     

৫জি’কে জনপ্রিয় করতে কাজ করছে রিয়েলমি। বাংলাদেশের বাজারে ৫জি ফোন উন্মোচনের পর ইতিবাচক সাড়া পেয়েছে রিয়েলমি। রিয়েলমি ইতোমধ্যে দেশের বাজারে জিটি নিও ২, জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৮ ফাইভজি নিয়ে এসেছে, যা স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে বিপুল সাড়া ফেলতে সক্ষম হয়েছে। পাশাপাশি, ৬-৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য “স্মার্টফোন এবং ট্যাব” এক্সপোতে রিয়েলমি প্যাভিলিয়নে থাকবে সরাসরি ৫জি সুবিধা উপভোগের সুযোগ। এক্সপো চলবে ৬-৮ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত।   

উল্লেখ্য, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।   

–প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি