বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
32.7 C
Dhaka

ডাকঘর ডিজিটাল করতেই হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ডাকঘর ডিজিটাল করতেই হবে। তিনি বলেন, ডাক কর্মচারিদের একটি নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্মচারি, কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানসহ ডিজিটাল ডাকঘর বিনির্মাণে উদ্যোগ বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দেন মন্ত্রী। এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও ব্যক্ত করেন তিনি।
 
মন্ত্রী বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় জিপিও মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ডাক কর্মচারি ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন বক্তৃতা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ডাক কর্মচারি ইউনিয়নের সভাপতি মুসলেহ উদ্দিন হাওলাদার সভাপতিত্ব করেন।
 
ডাক ও টেলিযোগাযোগাযোগ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সবচেয়ে বড় অবদান হচ্ছে এই জনপদের জন্য তার মহান ত্যাগ। তিনি ১৯৪৮ সালে বাংলা ভাষার আন্দোলন থেকে ধারাবাহিকভাবে লড়াই করে ৭০‘র নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বলেন, আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি বলেন বঙ্গবন্ধুর দূরদর্শিতা ছিলো বলেই অনেকের বিরোধীতা ও ইয়াহিয়ার এলএফওর মধ্যেও সত্তুরের নির্বাচনে অংশগ্রহণ করেন।
 
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা খালি হাতে যুদ্ধ করেছি। স্বাধীনতার পঞ্চাশ বছরের বাংলাদেশের অর্জন তুলে ধরে মন্ত্রী বলেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমূক্ত এবং ৩৬ সালের বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম অর্থনৈতিক শক্তিশালী দেশ এবং ৪১ সালের বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আজকের বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বঙ্গবন্ধুর লড়াই এর সহযোগী হিসেবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানের কথা স্মরণ করেন। তিনি বিশেষত ৬৯ এর আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি না নেবার যে অনুরোধ করেন সেই স্মৃতি স্মরণ করেন। তিনি বঙ্গমাতার মতোই বাংলাদেশের মায়েরা যে অবিরাম ত্যাগ স্বীকার করেন তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধে ডাক বিভাগের কর্মীদের অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানান। তার মতে ডাকঘর ডিজিটাল হলে দুর্ণীতি থাকবেনা।
 
ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, বঙ্গবন্ধু ছিলেন অনন্য প্রতিভার অধিকারী, ক্রীড়াঙ্গণ থেকে রাজনীতি প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন অতুলনীয়। তিনি শ্রম ও জ্ঞান দিয়ে এবং বিশাল ত্যাগের মহিমায় তিনি বাঙালির হাজার বছরের ইতিহাসের মহানায়ক হয়েছেন। এটি বঙ্গবন্ধু অর্জন। তিনি ডাক বিভাগের দুর্ণীতি নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
ডাক অধিদপ্তরের মহাপরিচালক স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশ অপ্রতিরুদ্ধ অগ্রগতি হয়েছে উল্লেখ করে বলেন, আমাদের সময় হয়েছে ডিজিটাল ডাকঘর কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ও ডিজিটাল ডাকঘর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ডাকঘরের হারানো গৌরব ফিরিয়ে আনা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি