সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
26 C
Dhaka

লজিস্টিকস ইন্ডাস্ট্রিতে রেডএক্সের মাইলফলক

টেকভিশন২৪ ডেস্ক : গত বছর লকডাউনের মাত্র দু’সপ্তাহ আগে লজিস্টিকস কোম্পানি রেডএক্সের যাত্রা শুরু। মহামারীর কঠিন সময়েও সেবা প্রদান অব্যাহত রেখে উদ্যোক্তাদের ব্যবসাকে সচল রাখতে সাহায্য করে কোম্পানিটি। মাত্র ৬ সপ্তাহে দেশজুড়ে ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলে তারা। দেশব্যাপী সেবা নিশ্চিত করতে গিয়ে অসংখ্য সমস্যারও মুখোমুখী হতে হয় তাদের। কিন্তু খুব কম সময়েই সব সমস্যা সামলে ভালো সেবার মাধ্যমে উদ্যোক্তাদের আস্থা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। 

বর্তমানে, দেশের ৬৪ জেলার ৪৯৩টি উপজেলা, ২৫০+ ডেলিভারি পয়েন্ট নিয়ে দেশের এক নাম্বার লজিস্টিকস কোম্পানিতে পরিণত হয়েছে রেডএক্স। মহামারী চলাকালীন সময়ে সারাদেশে তৃতীয় পাক্ষিক যত ডেলিভারি সম্পন্ন হয় তার অর্ধেকেরও বেশি হয়েছে রেডএক্স নেটওয়ার্কে। এরই ফলশ্রুতিতে, সম্প্রতি করোনাকালীন সময়ে সেরা সেবা প্রদানের জন্য বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল কতৃর্ক সেরা লজিস্টিকস কোম্পানির স্বীকৃতি অর্জন করে তারা। এছাড়া, মাত্র কয়েকমাস আগে কার্গো সেবা শুরু করে রেডএক্স। স্বল্প সময়ের মধ্যেই দেশজুড়ে লাল ট্রাক ছড়িয়ে দিয়ে দেশের সবচেয়ে বড় ট্রান্সপোর্ট প্রোভাইডারে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।

এত কম সময়ে এমন অভাবনীয় সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রেডএক্সের ফ্রন্টলাইন যোদ্ধা – তাদের রাইডাররা। তাই তাদের সম্মান জানাতে সম্প্রতি “রেডএক্স রিওয়ার্ড” নামে দেশব্যাপী এত বড় পরিসরে প্রথম ফ্রন্টলাইনার স্বীকৃতি উদ্যোগের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগে সারাদেশের সব হাবের অধীনস্ত রাইডাররা অংশগ্রহণ করে এবং সেরা পারফর্মারদের সুজুকি জিক্সার এসএফ, টিভিএসসহ চারটি বাইক দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া হাব ম্যানেজার এবং জোনাল লিডদের স্মার্টফোন, অ্যাপেল ওয়াচসহ ক্যাশ পুরষ্কার দেয়া হয়। ২রা জানুয়ারি ২০২২-এ ধানমন্ডির নিউ সেলিব্রেটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৫ জন রাইডার এবং ৩৮ জন হাব কর্মকর্তাদের স্বীকৃতি দেয়া হয়।

বাইক জেতার অনুভুতি জানাতে গিয়ে রেডএক্স ঝিনাইদহ হাবের ফ্রন্টলাইনার জাহাঙ্গীর আলম বলেন, “কোভিডে হঠাৎই চাকরি চলে যাওয়ায় রেডএক্সে রাইডার হিসেবে জয়েন করি আমি। করোনায় চাকরি হারিয়ে যখন দিশেহারা তখন রেডএক্সে চাকরির কারণে আমি পরিবারসহ মহামারীর দুঃসময় পার করতে পেরেছি। চিন্তাও করতে পারি নাই মাত্র এক বছরের মাথায় একটা সুজুকি বাইক থাকবে আমার নিজের.. আমি খুবই আনন্দিত। সবসময় চেষ্টা করি যত দ্রুত সম্ভব গ্রাহকের পার্সেল পৌঁছে দিতে। এই উদ্যোগ নিঃসন্দেহে আমাদের আরো ভালো সেবা দিতে উদ্বুদ্ধ করবে”।

উল্লেখ্য যে, রেডএক্স দেশীয় স্টার্টআপ শপআপের একটি প্রতিষ্ঠান। শপআপের মোট বিনিয়োগ ১১০ মিলিয়ন মার্কিন ডলার যা দেশের ইতিহাসে স্টার্ট-আপে সর্বোচ্চ বিদেশী বিনিয়োগ। অতি সম্প্রতি, শপআপ ৭৫ মিলিয়ন ডলারের ‘সিরিজ বি’ বিনিয়োগ পায় যা দক্ষিণ এশিয়ায় প্রযুক্তি ভিত্তিক বিটুবি কমার্স প্ল্যাটফর্মের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ।

শপআপের ফাউন্ডার ও সিইও আফিফ জামান বলেন, “ফ্রন্টলাইনারদের স্বীকৃতি প্রদানের এমন একটি উদ্যোগ শুরু করতে পেরে আমরা গর্বিত। সাধারণত আমরা সারা বছরই ফ্রন্টলাইনারদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। বড় পরিসরে রাইডারদের কার্যক্রমের স্বীকৃতি প্রদানের এই আয়োজন আমরা আগামী বছরগুলোতেও অব্যাহত রাখবো”।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি