শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

রিয়েলমি ২০২১ সালের ৪র্থ প্রান্তিকে দেশের সেরা স্মার্টফোন : ক্যানালিস

টেকভিশন২৪ ডেস্ক:  ডেয়ার টু লিপ’ চেতনায় অনুপ্রাণিত দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি, ২০২১ সালের ৪র্থ প্রান্তিকে ক্যানালিসের প্রতিবেদন অনুসারে দেশের সেরা স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ডে পরিণত হয়েছে।

শীর্ষস্থানীয় গ্লোবাল টেকনোলজি মার্কেট অ্যানালিস্ট ফার্ম ক্যানালিস দ্বারা প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে শিপমেন্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষস্থান দখল করেছে রিয়েলমি। ২০ শতাংশ ইউনিট শেয়ার ও ৫০ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে চতুর্থ প্রান্তিকে ১ নম্বর স্থানে উঠে এসেছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি।

রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিম শাও বলেন, “এটি রিয়েলমি-তে যারা কাজ করেন এবং আমাদের গ্রাহক, ফ্যান তথা সমগ্র রিয়েলমি বাংলাদেশ পরিবারের জন্য দারুণ একটি মুহূর্ত। রিয়েলমি সবসময় সর্বোচ্চ আন্তরিকতার সাথে স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের চাহিদা পূরণের দিকে মনোনিবেশ করে। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে এক নম্বর স্মার্টফোন নির্মাতা হিসেবে আমাদের সাম্প্রতিক অর্জন তাই প্রমাণ করে।”

রিয়েলমি-এর পণ্যগুলি দ্রুত প্রবৃদ্ধির সাথে উদীয়মান বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন অব্যাহত রেখেছে। ইউরোপে, এক বছরে প্রায় ৪৫০ শতাংশ প্রবৃদ্ধির হারসহ এক নতুন মাইলফলক অর্জন করেছে রিয়েলমি। এর মাধ্যমে এই অঞ্চলের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি। ক্যানালিসের তথ্য মতে, যে ভারতে রিয়েলমি-এর মার্কেট শেয়ার বেড়ে ১৭ শতাংশ হয়েছে এবং ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী ৩০টি বাজারে এবং ৬টি অঞ্চলে রিয়েলমি শীর্ষ ৫-এর মধ্যে স্থান করে নিয়েছে।

প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে, রিয়েলমি আরো বিশাল পরিসরে স্মার্ট ডিভাইস নিয়ে আসবে। আগামী তিন বছরে তরুণ ব্যবহারকারীদের জন্য ১০ কোটি ৫জি ফোন অফার করার লক্ষ্যে ৫জি পণ্যগুলির একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি। সাশ্রয়ী মূল্যের ৫জি ফোনের পাশাপাশি, রিয়েলমি তরুণ গ্রাহকদের কাছে আরও এআইওটি পণ্য নিয়ে আসবে কারণ রিয়েলমি উন্নত ‘১+৫+টি’ কৌশল নিয়ে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি