শনিবার, জুলাই ১৮, ২০২৬
30 C
Dhaka

১০ কোটি মাইলফলক স্পর্শ করলো হিরো মোটোকর্প

টেকভিশন২৪ ডেস্ক:‌ ”হিরো মোটোকর্প কয়েক লক্ষ্য পূরণের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের পথচলাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সাফল্যের মূলে রয়েছে এর ক্রমবিকশিত প্রকৌশলগুণ, চমৎকার ব্যবহারযোগ্যতা এবং টেকসই চর্চা।

এছাড়াও সততা এবং বিশ্বাসের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে গড়ে ওঠা এক সামগ্রিক পরিম-লও এই সাফল্য এনে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে- এটা হিরো মোটোকর্পের গ্রাহকদের জন্য একটি উদযাপনের উপলক্ষ্য, যারা পাশে থেকে ভালবাসা এবং বিশ্বাসে আমাদেরকে সিক্ত করেছেন।”

”এই উল্লেখযোগ্য অর্জন ভারত এবং হিরো’র ব্র্যান্ডের আবেদনের সহজাত সক্ষমতারই বহিঃপ্রকাশ নিশ্চিত করেছে। ভারতে আমরা সারাবিশ্বের জন্য পণ্য তৈরি করছি এবং গ্রাহকের পছন্দকে মাথার রেখে করা আমাদের কাজ এবং এই অর্জন ভৌগোলিক, জনসংখ্যা এবং প্রজন্মকেও অতিক্রম করে। ”

”আমরা আমাদের উৎপাদন বৃদ্ধির যাত্রা অব্যাহত রাখছি। আমাদের ভিশন- ‘গতিশীলতার ভবিষ্যত’ অনুযায়ী আগামী ৫ বছরে নতুন নতুন মোটরসাইকেল এবং স্কুটারের উদ্বোধন করবো এবং আর্ন্তজাতিক বাজারে আমাদের বিস্তারও আরো বাড়বে। এছাড়াও আমরা গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখবো এবং গতিশীলতার নতুন নতুন সমাধানে কাজ করে যাবো। ”

–ড. পাওয়ান মুঞ্জাল, চেয়ারম্যান এন্ড সিইও, হিরো মোটোকর্প

পৃথিবীর সবচেয়ে বড় মোটরসাইকেল ও স্কুটার উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে  ১০ কো/টি পণ্য উৎপাদনের মাইলফলক স্পর্শ করলো হিরো মোটোকর্প। ১০ কোটিতম বাইক হিসেবে এখন উত্তর ভারতের প্রদেশ উত্তররেখা হার্ডিওয়ারে উৎপাদন করা হচ্ছে- দ্য এক্সটিম ১৬০আর।

এই বছরটি হিরো মোটোকর্পের জন্য আরও একটি কারণে বিশেষ গুরুত্ববহ, কারণ মোটরবাইক তৈরিতে বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী প্রতিষ্ঠান হবার সম্মানজনক খেতাবটি টানা ধরে রাখার ক্ষেত্রে এবছর ২০ বছর পূর্ণ করলো প্রতিষ্ঠানটি।

হিরো মোটোকর্পের এই অর্জনটি বিশ্বের ইতিহাসে দ্রুতততম সময়ের মধ্যে ১০ কোটি উৎপাদন মাইলফলক স্পর্শ করা অর্জনগুলোর একটি, যেখানে মাত্র ৭ বছরের ব্যবধানেই প্রায় ৫ কোটি ইউনিট উৎপাদন বেড়েছে।

১০ কোটির মাইলফলক স্পর্শ উপলক্ষ্যে দিল্লির গুরুগ্রামে অবস্থিত কোম্পানির নিজস্ব কারখানায় গাড়ির ছয়টি বিশেষ সংস্করণের মডেল উন্মোচন করেন হিরো মোটোকর্পের চেয়ারম্যান এবং সিইও ড. পাওয়ান মুঞ্জাল। এই ছয়টি বিশেষ সংস্করণের মধ্যে রয়েছে-স্পেøন্ডার+, এক্সট্রিম ১৬০আর, প্যাশন প্রো, গ্লামার (মোরসাইকেল), ডেসটিনি ১২৫ এবং মায়েস্ত্রো এজ ১১০ (স্কুটার)। আগামী ফেব্রুয়ারি মাসেই বিশেষ সংস্করণের এসব মডেলের গাড়ি বাজারে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি