বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

হোয়াটসঅ্যাপে প্রতারণার ১১ কৌশল

টেকভিশন২৪ ডেস্ক : তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান ও ইন্টারনেটের মাধ্যমে কল করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারণার ঘটনাও বাড়ছে। সাইবার অপরাধীরা নানা কৌশলে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই সময়ে সচরাচর হওয়া হোয়াটসঅ্যাপে প্রতারণার ১১টি কৌশল দেখা যাক। জানা যাক কীভাবে এগুলো এড়ানো যাবে।

ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা

হোয়াটসঅ্যাপে নিকটাত্মীয় সেজে প্রতারকেরা অর্থ হাতিয়ে নেয়। ভুয়া পরিচয় দিয়ে তারা বিভিন্ন প্রতারণার কৌশল নেয়। সাধারণত ফোন চুরি হয়ে যাওয়া বা বিপদে পড়েছে, এমন কারণ জানায়। এরপর অর্থ পাঠানোর অনুরোধ করে। তাই অপরিচিত নম্বর থেকে নিকটাত্মীয়ের পরিচয় দিয়ে টাকা চাইলে পরিচয় যাচাই করে নিতে হবে।

ভেরিফিকেশন কোডের ফাঁদ

ই-মেইলসহ বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু থাকলে ভেরিফিকেশন কোডের প্রয়োজন হয়। অনেক সময় প্রতারকেরা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে দাবি করে, ভুলবশত ব্যবহারকারীর নম্বরটি কোনো একটি অ্যাকাউন্টে যুক্ত করেছে। এ জন্য হোয়াটসঅ্যাপে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রয়োজন। এসব ক্ষেত্রে সাবধান থাকতে হবে।

বিনা মূল্য উপহার কার্ড ও গিফট ভাউচার

অনেক সময় নামকরা বিভিন্ন ব্র্যান্ডের উপহার কার্ড ও গিফট ভাউচার বিনা মূল্যে পেতে একটি লিংক ছড়িয়ে দেয় হ্যাকাররা। সেই লিংকে ক্লিক করে উপহার গ্রহণের কথা বলা হয়। তবে এসব ক্ষতিকর লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর যন্ত্রে র‌্যানসমওয়্যারের হামলা ঘটে। ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন ব্যবহারকারীরা।

কিউআর কোড প্রতারণা

হোয়াটসঅ্যাপে এখন কিউআর কোড পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে। হেয়াটসঅ্যাপে এসব কিউআর কোড স্ক্যান করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে হ্যাকাররা। তবে কিউআর কোড স্ক্যান করলেই ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করার পাশাপাশি হ্যাকিংয়ের শিকার হতে পারেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ গোল্ড প্রতারণা

উন্নত সুবিধাসহ ভুয়া সংস্করণের হোয়াটসঅ্যাপ গোল্ড যন্ত্রে নামানোর জন্য লিংক পাঠিয়ে প্রতারণা করে হ্যাকাররা। এই ভুয়া সংস্করণে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা বিনা মূল্যে পাওয়া যাবে বলে দাবি করে কৌশলে ব্যবহারকারীকে বিভ্রান্ত করা হয়৷ সেই লিংকে ক্লিক করলে হ্যাকিংয়ের শিকার হন ব্যবহারকারীরা।

লটারি প্রতারণা

বিশাল অঙ্কের টাকা লটারিতে জিতেছেন বলে হোয়াটসঅ্যাপে ভুয়া বার্তা পাঠায় হ্যাকাররা। সেই টাকা উত্তোলনের একটি লিংকে ক্লিক করতে বলা হয়। এসব লিংকে ক্লিক করলেই হ্যাকিংয়ের ফাঁদে পড়েন ব্যবহারকারীরা।

দাতব্য সংস্থার নামে প্রতারণা

দাতব্য সংস্থার ভুয়া পরিচয় দিয়ে হ্যাকাররা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে থাকে। সেখানে অসহায় মানুষদের সাহায্যে নির্দিষ্ট হিসাবে (অ্যাকাউন্ট নম্বর) টাকা পাঠানোর অনুরোধ করা হয়। এ ধরনের প্রতারণা কৌশল থেকে সাবধান থাকতে হবে। অর্থ দান করলে দাতব্য সংস্থা যাচাই করে তারপর টাকা পাঠাতে হবে।

ভিডিও কল প্রতারণা

সম্প্রতি ভিডিও কলে প্রতারণার ঘটনা বাড়ছে। হ্যাকাররা ভিডিও কল দেওয়ার পর ব্যবহারকারী সেটি গ্রহণ (রিসিভ) করলে অপর প্রান্তের ব্যক্তি অশালীন অবস্থায় নিজেকে তুলে ধরে। এরপর সেই কল রেকর্ড করে ও স্ক্রিনশট নেয়। পরবর্তী সময়ে এসব ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে প্রতারকেরা। তাই হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এলে সাবধানতা অবলম্বন করতে হবে।

আকর্ষণীয় চাকরি দেখিয়ে প্রতারণা

বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে হোয়াটসঅ্যাপে খণ্ড ও পূর্ণকালীন চাকরির কথা বলা হয়। এসব চাকরির শর্তও থাকে খুবই সহজ। এমনকি বেশি বেতনের কথাও বলা হয়। এরপর সেই চাকরি করতে ইচ্ছুক হলে জামানত হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ চাওয়া হয়। কখনো কখনো কোনো লিংকে ক্লিক করে ফরম পূরণ করার কথা বলা হয়। এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

গ্রাহকসেবার নামে প্রতারণা

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকসেবা কেন্দ্রের ভুয়া পরিচয় দেওয়া হয়। অ্যাকাউন্টের সমস্যা সমাধানে লিংক পাঠানো হয়। কখনো কখনো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। এ ধরনের প্রতারণা কৌশল থেকে সাবধানে থাকতে হবে।

ক্রিপ্টোকারেন্সির কথা বলে প্রতারণা

ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার জনপ্রিয়তার সুযোগ নিয়ে এখন প্রতারণা চলছে হোয়াটসঅ্যাপে। চোখ বড় হয়ে যাওয়ার মতো লাভ দেবে, ক্রিপ্টোকারেন্সির এমন স্কিমে বিনিয়োগ করার বার্তা পাঠানো হয়। সঙ্গে সেই স্কিমের ভুয়া প্রশংসাপত্র, লেখচিত্র ও ওয়েবসাইটের ঠিকানাও পাঠানো হয়। এসব বার্তা থেকে দূরে থাকতে হবে। স্বল্প সময়ে ধনী বানিয়ে দেবে, এমন বার্তা পেয়ে কোনোভাবেই কোথাও কোনো অর্থ পাঠানো যাবে না।  -সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি