বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
26.5 C
Dhaka

হাই-টেক পার্ক কর্তৃপক্ষ থেকে প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকুরিপ্রাপ্তদের সংবর্ধনা দিলেন বিকর্ণ কুমার

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর আওতাধীন প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে জাপানের আইটি কোম্পানিতে চাকুরি হয়েছে তিন জনের। আজ এ উপলক্ষে প্রতিষ্ঠানটির আগারগাঁও এর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানে চাকুরিপ্রাপ্তদের জাপানে গিয়ে দেশের সম্মান অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আহবান জানান বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ। তিনি চাকুরিপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের হাতে এয়ার টিকেট হস্তান্তর করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমাদের দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে বদ্ধ পরিকর। এর মধ্য দিয়ে শ্রম নির্ভর অর্থনীতি থেকে বাংলাদেশ মেধানির্ভর অর্থনীতি হিসেবে অচিরেই জায়গা করে নিবে।

জাপানের লিংক স্টাফ কোম্পানি লিমিটেড এর উদ্যোগে পরিচালিত প্রশিক্ষনের মাধ্যমে জাপানে চাকুরীপ্রাপ্তরা হলেন: জাকারিয়া ইসলাম ইমন, নূর ই আলম খান এবং সৈয়দ মখদুম উল্লাহ।

অনুষ্ঠানে চাকুরিপ্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে চাকুরির সুযোগ করে দেয়ায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এ এন এম সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে লিংক স্টাফ কোম্পানি লিমিটেডের সিইও সুয়াকি সুগিতা ( Suaki Sugita) এবং মার্কেটিং ম্যানেজার সুকলাল দাস (Suklal Das) জাপান থেকে অনলাইনে সংযুক্ত হন। অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য টেকসই জীবিকা...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি