বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
27 C
Dhaka

অথবা ডট কমকে লজিস্টিকস সেবা দিবে প্যান্ডাগো

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস অথবা ডট কমের সাথে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ফুডপ্যান্ডার বিটুবি লজিস্টিকস সার্ভিস প্যান্ডাগো।

এ অংশীদারিত্বের ফলে প্যান্ডাগো এর মাধ্যমে অথবা ডট কম তাদের গ্রাহকদের তাৎক্ষণিক ডেলিভারি সেবা দেবে।

অথবা ডট কম বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আর এফ এল এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্যান্ডাগো এর সাথে নতুন এ চুক্তির ফলে প্রতিষ্ঠানটি ঢাকা শহরের গ্রাহকদের কাছে এক ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে দিতে পারবে। প্যান্ডাগো’র দীর্ঘমেয়াদী ব্যবসায়িক লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ চুক্তিটি করা হয়েছে। যার ফলে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বৃহৎ পরিসরের গ্রাহকের কাছে পৌঁছাতে সক্ষম হবে এবং বাজারে স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা চালু করেছে বিটুবি অন-ডিমান্ড লজিস্টিকস সার্ভিস প্যান্ডাগো। এখন পর্যন্ত ৫ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান প্যান্ডাগোতে সাইন আপ করেছে। প্যান্ডাগো’র এ সেবার ফলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিউ-কমার্স বাজারে নিজেদের প্রতিদ্বন্দ্বিতা তৈরির মাধ্যমে গ্রাহকদের কাছে আরও দ্রুত তাদের সেবা পৌঁছে দিতে পারবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি