বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

হাই-টেক পার্কগুলোর অর্জনকে ম্লান করতে অপচেষ্টাকারীদের সতর্ক করলেন আইসিটি প্রতিমন্ত্রী

টিভি২৪ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা হাই-টেক পার্কগুলো তরুন প্রজন্মের স্বপ্নের ঠিকানা। বর্তমানে দেশে ৩৯টি হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলছে। আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে দেশের ৬৪টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। ইতোমধ্যে ১৯টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের তরুণ প্রজন্মের কাছে এই হাই-টেক পার্কগুলো অনুপ্রেরণার নাম। আজ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর অধীন পার্কসমূহের বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি একথা বলেন। হাই-টেক পার্কগুলোর অর্জনকে ম্লান করতে অপচেষ্টাকারীদের সতর্ক করলেন আইসিটি প্রতিমন্ত্রী

সম্প্রতি একটি মহল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সম্মুখভাগ থেকে নেতৃত্বপ্রদানকারী এই প্রতিষ্ঠানটির অর্জনকে ম্লান করে দেয়ার অপচেষ্টা করছে বলে আইসিটি প্রতিমন্ত্রী সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, সরকার সবসময় বিনিয়োগকারীদের পাশে ছিলো, আছে এবং থাকবে। বিনিয়োগকারীগণকে দ্রুত ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বদ্ধপরিকর। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীগণকে অতি সহজে, অল্প সময়ে ও কম খরচে সেবা প্রদান করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে মোট ১৪৮টি সেবা প্রদান করা হচ্ছে যার মধ্যে ২০টি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে।

কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’ দেশের প্রথম ও বৃহত্তম হাই-টেক পার্ক। ৩৫৫ একর জমিতে স্থাপিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’-তে বর্তমানে ৩৭টি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে সেখানে ৫টি কোম্পানি উৎপাদন শুরু করেছে। কোম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন এসেম্বলিং ও উৎপাদন, অপটিকাল কেবল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা-সেন্টার প্রভৃতি উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করবে।  ইতোমধ্যে ৩২৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং প্রায় ১৩০০০ জনের কর্মসংস্থান হয়েছে।

প্রায় ১২ একর জায়গা নিয়ে একসময়ের অবহেলিত যশোরে নির্মাণ করা হয়েছে বিশ্বমানের সফটওয়্যার পার্ক। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আইটি প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাত্র তিন বছরে পার্কটিতে বিনিয়োগ হয়েছে প্রায় ৬০ কোটি টাকা।

রাজশাহীতে প্রায় ৩১ একর জায়গায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক’ গড়ে উঠছে। হাই-টেক পার্কগুলোতে দক্ষ মানবসম্পদ এর চাহিদা পূরণে রাজশাহী ও নাটোরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শেষ হয়েছে এবং দেশের আরো ১০টি স্থানে চলমান আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় ট্রেনিং কাম ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে।

বর্তমান সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করবে। প্রতিক্রিয়াশীল শক্তি উন্নয়নের এই অভিযাত্রাকে কোনোভাবে ব্যাহত করতে পারবে না বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী। জুম অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত আজকের সভায় বাংলাদেশ হাই-টেক পার্কের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পার্কের বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি