সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল স্যামসাং

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন নির্মাতা কোম্পানি স্যামসাং প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্টের নাম ঘোষণা করল। তার নাম লি ইয়ং হি। ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) বিভাগের গ্লোবাল মার্কেটিং অফিসের প্রেসিডেন্ট হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য কোরিয়া টাইমস।

লি ইয়ং হি ২০০৭ থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের সাথে কাজ করছেন। তিনি ২০১২ সালে ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। স্যামসাং গ্যালাক্সি ফোনের ইমেজ এবং ব্র্যান্ডিংয়ে দারুণ সাফল্য দেখিয়েছেন তিনি। ফোনের মার্কেটিংয়ের জন্য প্রতিষ্ঠানে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন ইয়ং।

স্যামসাং বলছে, ইয়ং এ পদের জন্য যোগ্য। তার এই নিয়োগ কর্মরত অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০১৭ সালে ঘুষ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত লি জে ইয়ং স্যামসাংয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। টানা তৃতীয় প্রজন্ম পর্যন্ত কোম্পানিটির দায়িত্ব প্রতিষ্ঠাতা পরিবারের কাছেই রয়েছে।
স্মার্টফোন বিক্রির সবার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি। তাদের মার্কেট শেয়ারের প্রায় ২০ শতাংশ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি