মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

স্টার্টআপ বাংলাদেশ বিমাফাইতে বিনিয়োগ করলো

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের ডিজিটাল ইনসিওরেন্স সার্ভিস প্ল্যাটফর্ম বিমাফাই নামক স্টার্টআপে বিনিয়োগ করেছে।

বিমাফাই বাংলাদেশে গ্রাহকদের অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে বিবিধ ইনসিওরেন্স সার্ভিস দিয়ে থাকে। ১ কোটি টাকা বিনিয়োগের জন্য ঢাকায় প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে ০৭ ডিসেম্বর ২০২২ বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্টার্টআপ বাংলাদেশের বোর্ড এর চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এর উপস্থিতিতে ঢাকার গুলশানে স্টার্টআপ বাংলাদেশের কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

স্টার্টআপ বাংলাদেশের বোর্ড মেম্বার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোঃ মইনুল কবির, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) রণজিৎ কুমার, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সহ কোম্পানির হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ. আরিফ, বিমাফাই এর চেয়ারম্যান অর্ণভ পাল, সিইও আলভী নিজাম নাফি এবং অন্যান্য স্টেকহোল্ডারগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০১৯ সাল থেকে বীমা খাতে গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বীমা সুবিধার ডিজিটালাইজেসন নিয়ে কাজ করছে বীমাফাই। বিমাফাই অ্যাপ ও ওয়েবসাইট থেকে গ্রাহক স্বাস্থ্য-বীমা, দুর্ঘটনা-বীমা, ভ্রমন-বিমা ও মোটর-বীমা সহ অন্যান্য বীমা পলিসি পছন্দের বীমা কোম্পানি থেকে বাছাই করে কিনতে পারছেন। এ পর্যন্ত প্রায় চার লাখেরও বেশি গ্রাহককে ডিজিটাল বীমা সেবা দেয়ার পাশাপাশি স্বাস্থ্য-বীমার দাবি নিষ্পত্তিতে অনন্য উদাহরণ তৈরি করেছে বিমাফাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিকনির্দেশনায়, স্টার্টআপ বাংলাদেশ আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি যা ৫০০ কোটি টাকা মূলধন নিয়ে ২০২০ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ডিজিটাল ইনসিওরেন্স সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে বীমাফাইতে ১ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, “বাংলাদেশে স্টার্টআপরা যেসকল প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে এগিয়ে আসছে, স্মার্ট বাংলাদেশ ভিশন কে বাস্তবায়িত করতে তা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

এসকল উদ্ভাবনী স্টার্টআপদের সহায়তা প্রদান করার লক্ষ্যে সরকার স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করেছে। আমি আশা করি এই বিনিয়োগের মাধ্যমে বীমাফাই এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য এবং ইতিবাচক প্রভাব ফেলবে।” স্টার্টআপ বাংলাদেশের বোর্ড এর চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ বলেন, “ইনসিওরেন্স ইন্ডাস্ট্রিতে বীমাফাই যে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং বীমাফাইতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ, এটিকে আরও গ্রাহকের কাছে পৌছাতে সাহায্য করবে। আমি আশা করি তারা স্টার্টআপ হিসেবে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গভীর প্রভাব ফেলতে সক্ষম হবে। আইসিটি বিভাগ উদীয়মান এবং দ্রুত বর্ধমান স্টার্টআপগুলোকে নীতিগত, প্রশিক্ষণ, মেন্টরিং ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করছে।”

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, “স্টার্টআপ বাংলাদেশের লক্ষ্য হল দেশীয় স্টার্টআপদের দ্রুত প্রবৃদ্ধিতে সহায়তা করা যেন তারা আরও বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করে। আমরা বিশ্বাস করি যে বীমাফাই এমন একটি সমাধান প্রদান করে যা বাংলাদেশের বাজারে ব্যাপকভাবে প্রয়োজন। সঠিক কৌশল প্রয়োগ এবং ফোকাস ঠিক রেখে কাজ করতে পারলে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমে বীমাফাই সফল স্টার্টআপ হিসাবে বাংলাদেশি জনগণের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হবে”।

এ বিষয়ে বিমাফাইর প্রধান নির্বাহী কর্মকর্তা আল্ভি নিজাম নাফি বলেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে বিনিয়োগ পেয়ে আমরা খুবই আনন্দিত। এই বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশব্যাপি ডিজিটাল বীমা সুবিধার পরিধি বাড়াতে সহায়তা করবে।

স্টার্টআপ বাংলাদেশ দেশে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই সুত্র ধরে, স্টার্টআপ বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলোতে বিনিয়োগ করছে এবং বীমাফাই-এ বিনিয়োগ করে সেই ঐতিহ্যকে অব্যাহত রেখেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি