শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
27 C
Dhaka

স্যামসাং-এর নতুন ফোনে যেসব সুবিধা পাবে বাংলালিংক গ্রাহকরা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, স্যামসাং বাংলাদেশের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেছে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা সম্প্রতি বাজারে আসা স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোনের প্রি-বুকিং এ বিশেষ সুবিধা উপভোগ করতে পারছেন।     

এই দ্বিপাক্ষিক চুক্তি বাংলালিংক গ্রাহকদের স্যামসাং-এর এই নতুন ফ্ল্যাগশিপ মোবাইলফোন ব্যবহার করার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলবে।       

গ্রাহকরা ২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির ভেতর দেশের যে কোন বাংলালিংক কেয়ার সেন্টার থেকে স্যামসাং-এর এই ফ্ল্যাগশিপ মোবাইল, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি বুকিং করলে পাবেন ক্যাশব্যাক, বিশেষ কিছু কার্ডধারীদের জন্য ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই-তে মূল্য পরিশোধের সুযোগ ও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। এছাড়াও বাংলালিংক গ্রাহকরা প্রি-বুকিং এর ক্ষেত্রে আরো কিছু সুবিধা পাবেন, যেমন- ১২ মাস পর্যন্ত ফ্রি ২০ জিবি ইন্টারনেট, বিনামূল্যে একটি বাংলালিংক ই-সিম, ফ্রি বাংলালিংক রোমিং সাবস্ক্রিপশন ও অরেঞ্জ ক্লাব সিগ্নেচারে উন্নিত হওয়ার সুযোগ।      

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বলেন, “একটি গ্রাহকবান্ধব কোম্পানি হিসেবে বাংলালিংক সবসময়ই তার গ্রাহকসেবার মানকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে। একই সাথে আমরা আশাবাদী যে, বাংলালিংক গ্রাহকরা এই বিশেষ অফারটি আনন্দের সাথে উপভোগ করতে পারবেন।”

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি