রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

স্যামসাং এর আপগ্রেডের ওএস বাড়িয়ে দিবে মোবাইলের স্থায়ীত্ব

টিভি২৪ ডেস্ক:  লক্ষাধিক গ্যালাক্সি ডিভাইসে তিন প্রজন্মের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) উন্নত করার মাধ্যমে গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য সর্বোত্তম মোবাইল অভিজ্ঞতা প্রদানের প্রতি জোরদার করেছে স্যামসাং ইলেকট্রনিকস।

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট, হেড অব সফটওয়্যার প্ল্যাটফর্ম টিম, মোবাইল কমিউনিকেশনস বিজনেস জ্যাংইয়ুন ইউন বলেন, ‘গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকালে ব্যবহারকারীদের মোবাইল ব্যবহারের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিতে স্যামসাং প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবহারকারীরা দীর্ঘসময় ধরে তাদের ডিভাইসগুলো ব্যবহার করে থাকে, তাই তাদের হাতে থাকা ডিভাইগুলোকে সুরক্ষিত রাখতে এবং এতে আকর্ষণীয় নতুন ফিচার আনতে আমরা কাজ করে যাচ্ছি। গ্যালাক্সি ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৃতীয় প্রজন্ম পর্যন্ত উন্নীতকরণের মাধ্যমে আমরা আমাদের গ্যালাক্সি ডিভাইসগুলোর দীর্ঘস্থায়ীত্ব বাড়িয়ে দিচ্ছি এবং সর্বাধুনিক উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীদের সহজ ও সুরক্ষিত মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

উদাহরণস্বরূপ বলা যায়, গত ফেব্রুয়ারীতে ঘোষণা দেয়া অ্যান্ড্রয়েড ১০ চালিত গ্যালাক্সি এস২০ সিরিজ ব্যবহারকারীদের ফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতাদানে অ্যান্ড্রয়েড ১১ থেকে তিনটি ওএস আপগ্রেড পাবে। গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলো প্রথম গ্যালাক্সি ডিভাইস হিসেবে এ বছরের শেষের দিকে অ্যান্ড্রয়েড ১১ আপগ্রেড পাবে। এরপর অন্যান্য ডিভাইসগুলোতে খুব শিগগিরই এ উন্নত সংস্করণের অপারেটিং সিস্টেমটি চলে আসবে।

গ্যালাক্সি ডিভাইস তৈরিতে এবং ব্যবহারকারীদের সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে স্যামসাং বিশ্বব্যাপী অংশীদারদের সাথে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। অন্যান্য গ্যালাক্সি ডিভাইসের ক্ষেত্রে, হার্ডওয়্যার স্পেসিফিকেশন ব্যবহারকারীদের অপটিমাইজড মোবাইল অভিজ্ঞতা দেয়ার আগ পর্যন্ত স্যামসাং অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, প্রতিষ্ঠানটি অধিকাংশ গ্যালাক্সি ডিভাইসে যতো দ্রুত সম্ভব ডিফেন্স-গ্রেড এন্ড-টু-এন্ড সিকিউরিটি প্ল্যাটফর্ম স্যামসাং নক্স, অ্যান্ড্রয়েডের নিয়মিত সিকিউরিটি আপডেট এবং প্রোপ্রাইটারি অ্যাপ ফিচারগুলো আপডেট করে।

নতুন অপারেটিং সিস্টেমের জন্য নির্বাচিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে- গ্যালাক্সি এস সিরিজ, গ্যালাক্সি নোট সিরিজ, গ্যালাক্সি ফোল্ডেবল ডিভাইস এবং গ্যালাক্সি এ সিরিজ। গ্যালাক্সি এস সিরিজের মধ্যে রয়েছে- এস২০ আল্ট্রা, এস২০ প্লাস, এস১০ প্লাস, এস১০ এবং এস১০ই। গ্যালাক্সি নোট সিরিজের গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি, নোট২০, নোট১০ প্লাস, নোট১০ ও নোট১০ লাইট। গ্যালাক্সি ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ডিভাইসের মধ্যে রয়েছে গ্যালাক্সি জি ফ্লিপ এবং গ্যালাক্সি এ সিরিজে রয়েছে এ৭১ ও এ৫১। গ্যালাক্সি এস সিরিজ, নোট সিরিজ ও ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ডিভাইস এবং এ সিরিজের আসন্ন ডিভাইসগুলো তৃতীয় প্রজন্মের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড পাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি