শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
31 C
Dhaka

ঈদ উপলক্ষে স্মার্টফোনে বিশেষ অফার

টেকভিশন২৪ ডেস্ক: যেকোনো উদযাপনেই সারপ্রাইজ আমাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। আর এ বিষয়টি বিবেচনায় নিয়ে, স্মার্টফোনপ্রেমীদের ঈদ উদযাপনের আনন্দকে দ্বিগুণ করতে দুর্দান্ত অফারসমৃদ্ধ ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে স্যামসাং।  

ক্যাম্পেইন চলাকালীন, ক্রেতারা স্যামসাং স্মার্টফোন ক্রয়ে বিভিন্ন ধরনের অফার উপভোগ করতে পারবেন। স্যামসাং স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা দশ হাজার টাকা পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন! পাশাপাশি, তারা ফোন ক্রয়ের ক্ষেত্রে শূন্য শতাংশ ইএমআই সুবিধাও পাবেন!       

 রোমাঞ্চপ্রেমীদের জন্য এ ক্যাম্পেইনে স্যামসাংয়ের পক্ষ থেকে থাকছে সম্পূর্ণ নতুন সুজুকি জিক্সার এসএফ ১৫০ সিসি বাইক! এছাড়াও, ক্রেতাদের জন্য থাকছে দুবাই ট্যুর; যেখানে তারা ৫ দিন ও চার রাত থাকার সুযোগ পাবেন! ক্রেতারা স্যামসাংয়ের যে কোন মডেলের স্মার্টফোন ক্রয়ে এ অফার উপভোগের সুযোগ পাবেন। লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের নির্বাচিত করা হবে।

এ নিয়ে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে স্যামসাং সবসময়ই ক্রেতাদের প্রাধান্য দিয়ে বিভিন্ন অফার চালু করে। এরই ধারাবাহিকতায়, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে স্মার্টফোন ক্রয়ে ক্রেতাদের জন্য বিভিন্ন ছাড় সুবিধা চালু করতে যাচ্ছে স্যামসাং; একইসঙ্গে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও থাকছে, যা তাদের ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলবে বলে আমি প্রত্যাশা করছি।”

এ অফার আগামী ১ মে পর্যন্ত চলবে। দেশজুড়ে থাকা স্যামসাংয়ের যে কোন ব্র্যান্ড শপ থেকে স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা এ অফারগুলো উপভোগ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি