বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

স্যামসাংয়ের নতুন টেলিভিশন সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বকাপের উত্তেজনায় মেতেছে সারা দেশ। এই উত্তেজনাটি কয়েক গুণ বাড়াতে দেশের সকল ক্রিকেটপ্রেমীদের জন্য স্যামসাং নিয়ে এসেছে এর নতুন টেলিভিশন সিরিজ – সি-সিরিজ। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এ সিরিজের টেলিভিশনগুলো ক্রেতাদের প্রাণবন্ত অভিজ্ঞতা নিশ্চিত করে ক্রিকেট পিচকে সরাসরি নিয়ে আসবে ঘরের মধ্যে। ১০ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের সম্প্রতি উন্মোচন করা এ টেলিভিশন সিরিজ।

স্যামসাংয়ের সি-সিরিজটিকে- নিও কিউএলইডি, কিউএলইডি ও ইউএইচডিসহ এই তিন সেগমেন্টে ভাগ করা হয়েছে। ৫৫-ইঞ্চি থেকে ৭৫-ইঞ্চির নিও কিউএলইডি’র দাম পড়বে ২৩৯,৯০০ টাকা থেকে ৪৯৯,৯০০ টাকার মধ্যে।  এছাড়া, ৫৫-ইঞ্চি ও ৬৫-ইঞ্চির কিউএলইডি টিভিগুলো পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৬৫,৯০০ টাকা ও ২৪৯,৯০০ টাকায়। ৪৩-ইঞ্চি থেকে ৬৫-ইঞ্চি সাইজের ইউএইচডি টিভিগুলো পাওয়া যাচ্ছে ৬৫,৯০০ টাকা থেকে ১৮২,৯০০ টাকার মধ্যে।

বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব হওয়ার পাশাপাশি নতুন এই সি-সিরিজে থাকছে স্মার্ট কানেক্টিভিটির মাধ্যমে প্রাইভেসি প্রটেকশন। ফোরকে ভিডিও, দুর্দান্ত সাউন্ড ডেলিভারি, বাউন্ডলেস স্ক্রিন ও চমৎকার স্লিম ডিজাইনের এই টেলিভিশনগুলো নিশ্চিত করবে ছবি দেখার এক দুর্দান্ত অভিজ্ঞতা। তাই, এবারের টেলিভিশনে দেখা বিশ্বকাপের অভিজ্ঞতা স্টেডিয়ামে লাইভ দেখার চাইতে কোন অংশেই কম হবে না!

এই সিরিজের টিভি কেনার ক্ষেত্রে থাকছে আরও অনেক চমক। এবারের ক্রিকেট মৌসুমে ওয়াও ফ্যাক্টর আনতে প্রতিটি টিভি কিনলেই থাকছে একটি ফ্রি গিফট বক্স, যার মধ্যে রয়েছে ফ্যান জার্সি, ক্যাপ ও পানির বোতল। সাথে আরও থাকছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও, কর্পোরেট হাউজগুলির জন্য রয়েছে ওয়ান-টু-ওয়ান অফার, যার মাধ্যমে গ্রাহকেরা অন্যান্য ছাড়ের পাশাপাশি উপভোগ করতে পারবেন ২৪ মাসের ইএমআই সুবিধা। সাথে আরও আছে ফ্রি ডেলিভারি, ফ্রি ইন্সটলেশন ও ইন-হোম সার্ভিস।

স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের মতো ক্রিকেটপ্রেমী জাতির জন্য খেলা দেখার ক্ষেত্রে একটি ঝকঝকে ও প্রাণবন্ত অভিজ্ঞতা কোন গেম চেঞ্জারের চাইতে কম নয়। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে এই নতুন টেলিভিশনগুলো স্যামসাংয়ের সাম্প্রতিক সব উদ্ভাবনের সমন্বয়। ঝকঝকে ছবি ও দারুণ স্পিকারের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের জন্য আমরা নিশ্চিত করছি এক অনন্য অভজ্ঞতা ও সর্বোচ্চ সন্তুষ্টি।”

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি