বুধবার, অক্টোবর ২১, ২০২৬
27.8 C
Dhaka

স্মার্ট বাংলাদেশ পুরস্কার পেলেন যারা

তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও সমস্যার সমাধানে অবদানের জন্য ২০২৩ সালের স্মার্ট বাংলাদেশ পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাজনীতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পর্যায়ে পুরস্কার

সাধারণ ব্যক্তিগত সরকারি ক্যাটাগরিতে পর্যটন নগরী কক্সবাজার শহরে যানবাহন চালকদের স্মার্ট ডাটাবেজ ‘কক্সক্যাব’ চালু করার জন্য ওই জেলার অতিরিক্ত পুলিশ সুপার +ট্রাফিক) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এবং যুব ও যুব নারী উদ্যোক্তা ও দক্ষতা উন্নয়নে লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম পুরস্কার পেয়েছেন।

সাধারণ দলগত সরকারি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের জন্য এই পুরস্কার দেওয়া হয়। দলনেতা হিসেবে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম, মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, সহকারী পরিচালক আবুজার গিফারী তমাল, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজমিলুর রহমান।

সাধারণ প্রাতিষ্ঠানিক সরকারি ক্যাটাগরিতে
অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেমের জন্য পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুরস্কৃত হয়েছেন।

সাধারণ প্রাতিষ্ঠানিক বেসরকারি ক্যাটাগরিতে
উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট জন্য নাসিমা আক্তার নিশা পুরস্কার পেয়েছেন।

কারিগরি ব্যক্তিগত সরকারি ক্যাটাগরিতে স্থানীয় ভারী শিল্পসমূহের যন্ত্রপাতির কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক্স, ফার্মওয়্যার, হার্ডওয়ার ও সফটওয়্যার তৈরি উৎপাদনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ পুরস্কার পেয়েছেন।

কারিগরি ব্যক্তিগত বেসরকারি ক্যাটাগরিতে
সব ওয়াইফাইয়ের একক পাসওয়ার্ড এর জন্য প্লেক্সাস ক্লাউড লিমিটেডের সিইও মোবারক হোসেনকে পুরস্কৃত করেছে সরকার।

কারিগরি দলগত সরকারি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সেন্সর ভিত্তিক ধানের রোগ বালাই ব্যবস্থাপনার জন্য। দলনেতা হিসেবে সিএসও ড. মো. ইসমাইল হোসেন ও সদস্য হিসেবে প্রোগ্রামার মোহাম্মদ মাহফুজ বিন ওয়াহাবকে পুরস্কৃত করা হয়।

কারিগরি দলগত বেসরকারি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মানু ফার্মস। প্রতিষ্ঠানের সিইও ও ফাউন্ডার মোহাম্মদ শাহিন, কোপাউডার আলিফ বিনতে শাহীন, টেকনোলজি অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, চিফ অপারেশন অফিসার রুমানা আক্তার, চিফ কমিউনিকেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুরস্কার পেয়েছেন।

কারিগরি প্রাতিষ্ঠানিক সরকারি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি। এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। সিকিউরিটি অপারেশনস সেন্টারের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

কারিগরি প্রাতিষ্ঠানিক বেসরকারি ক্যাটাগরিতে টেক গার্লিক লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান পুরস্কৃত হয়েছেন। আইওটিভিত্তিক স্মার্ট ইরিগেশন সিস্টেমের জন্যই পুরস্কার দেওয়া হয়।

জেলা পর্যায়ে পুরস্কার

সাধারণ ব্যক্তিগত সরকারি ক্যাটাগরিতে প্রতিষ্ঠান হিসেবে প্রাণিসম্পদ বিভাগের অনলাইন রিপোর্টিং এর জন্য নওগাঁর হাঁস প্রজনন খামারের প্রাণিসম্পদ অফিসার কাজী আবু সাঈদ পুরস্কার পেয়েছেন। সাধারণ ব্যক্তিগত বেসরকারি ক্যাটাগরিতে আইডি টাচ ইন কওমি মাদ্রাসার জন্য শেরপুরের জামিয়া সিদ্দিকা মাদ্রাসার শিক্ষক ও ফ্রিল্যান্সার মো. মিনহাজ উদ্দিন পুরস্কৃত হন।

স্মার্ট জনবান্ধব হাসপাতালের জন্য সাধারণ দলগত সরকারি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। দলনেতা হিসেবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস, সদস্য হিসেবে উপ-পরিচালক ডা. মো. জাকিরুল ইসলাম, রেজিস্টার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম খান। এছাড়া আনন্দ সফট বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা জিনিয়া রহমান ও পরিচালক মো. মোখলেসুর রহমানকে পুরস্কার দেওয়া হয়।

সাধারণ প্রাতিষ্ঠানিক সরকারি ক্যাটাগরিতে সরকারি সকল অনুদান ওটিপির সাহায্যে বিতরণের জন্য জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার শেফাকে পুরস্কার দেওয়া হয়।

সাধারণ প্রাতিষ্ঠানিক বেসরকারি ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে ৪০০ জনের কর্মসংস্থানে এসইও এক্সপোর্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানকে পুরস্কার দেওয়া হয়।

কারিগরি ব্যক্তিগত সরকারি ক্যাটাগরিতে
নয়টি অ্যাপস উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনের সহায়তার জন্য উপসহকারী কৃষি অফিসার সুভাষ চন্দ্র দত্ত। কারিগরি ব্যক্তিগত বেসরকারি ক্যাটাগরিতে বেবিটিউবের জন্য বেবি টিউবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শামীম আশরাফকে পুরস্কার দেওয়া হয়।

কারিগরি দলগত সরকারি ক্যাটাগরিতে পোল্ট্রি ফার্মিং শেডে অ্যাপ্লিকেশনের জন্য একাধিক সেন্সর নেটওয়ার্কসহ স্মার্ট অ্যামোনিয়া দূষণ হ্রাসকরণ, সিস্টেম ডিজাইনের জন্য পুরস্কার পেয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দলনেতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব হোসেন, সদস্য মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষার্থী মো. রিফাত হোসেন, মোহাম্মদ আজিজুল হাকেম বাপ্পি এবং  মুজতুবা রাফিদ।

কারিগরি দলগত বেসরকারি মানব কল্যাণে হিউম্যান রোবট বঙ্গবন্ধুর জন্য পুরস্কার পেয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী মো. জগলুল করিম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আবরার শহীদ ও তোয়াহা জুবায়ের এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী শাহরিয়ার করিম ফাহাদ।

কারিগরি প্রাতিষ্ঠানিক বেসরকারি ক্যাটাগরিতে অ্যান অর্গানাইজেশন ফর সোসিও ইকনোমিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামীম আরফিন।  

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি