রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

এক্স ব্যবহারে বছরে গুনতে হবে ১ ডলার

এক্স মানে সাবেক টুইটার কিনে নিয়ে একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এতদিন টুইটার ব্যবহারকারীরা বিনামূল্যেই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটি উপভোগ করতে পারলেও এখন থেকে গুনতে হবে অর্থ। খবর আলজাজিরার।

প্রাথমিকভাবে ফিলিপাইন ও নিউ জিল্যান্ডের নতুন ব্যবহারকারীদের জন্য বছরে এক ডলার সাবস্ক্রিপশন ফি আরোপ করেছেন মাস্ক। ভবিষ্যতে পুরো বিশ্বের এক্স ব্যবহারকারীদেরই পয়সা গুনতে হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

পরীক্ষামূলকভাবেই ফিলিপাইন ও নিউজিল্যান্ডের নতুন এক্স ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন ফি আরোপ করা হয়েছে। প্রথমদিকে ফিলিপাইনের ব্যবহারকারীকে ০.৭৫ ডলার এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীকে ০.৮৫ ডলার দিতে হবে বছরে একবার।

নতুন নিয়মে, এক ডলারে সাবস্ক্রিপশনের আওতায় একজন ব্যবহারকারী এক্স চালানো মানে, প্ল্যাটফর্মটি ব্যবহার, সেটির টুইট, ভিডিও দেখা সবকিছুই করতে পারবেন।

সাবস্ক্রিপশন ফি না দিলে এক্স একাউন্ট থাকবে, সেটি চালুও করতে পারবেন। তবে বার্তা বা ভিডিও নিজে আপ করতে পারবেন না। কারও বার্তায় মন্তব্যও করতে পারবেন না। শুধু অন্যের বার্তা বা ভিডিও দেখতে পারবেন।

এক্সের এক বিবৃতিতে বলা হয়, এই ছোট্ট ফি এক্সকে বিভিন্ন কম্পিউটার বট ও স্প্যামারদের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে। একইসঙ্গে সামান্য অর্থের বিনিময়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে যুক্ত থাকার সুযোগ মিলবে।

বিশ্বের শীর্ষ বিলিয়নেয়ার ইলন মাস্ক গত বছর ৪৪ বিলিয়ন ডলার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নে।

মালিকানা হাতে পাওয়ার পর থেকেই প্ল্যাটফর্মে একের পর এক বিতর্কিত সব পরিবর্তন ঘটাচ্ছেন তিনি। তার সর্বশেষতম পরিবর্তন হচ্ছে বার্ষিক সাবস্ক্রিপশন ফি।

টুইটার হাতে পেয়ে তিনি সংস্থার হাজার হাজার কর্মচারীকে বরখাস্ত করেছেন। প্ল্যাটফর্মের বিষয়বস্তু পরিবর্তন ছাড়াও নীল পাখির লোগো ফেলে দিয়েছেন, এমনকি নামটিও বদলে ফেলেছেন।

গত জুলাই মাসেই টুইটার হয়ে যায় এক্স। বিশ্ববাসীর কাছে এক্স এখনও সাবেক টুইটার।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি