বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩-পেল ‘উই’

টেকভিশন২৪ ডেস্ক : স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বেসরকারি) ক্যাটাগরিতে পুরস্কার পেল উইমেন এন্ড ই-কমার্স (উই)। তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও সমস্যার সমাধানে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাজনীতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস উদ্বোধন এবং শেখ রাসেল পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করেন উইয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা ।

“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ১০টায় দিবসের মূল অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩ প্রদান করেন তিনি।

স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩-পাওয়া প্রসঙ্গে নাসিমা আক্তার নিশা বলেন, গ্রামে গ্রামে অনলাইনে নারী উদ্যোক্তা তৈরি ও দেশীয় পণ্য সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে নারীদের উদ্যোক্তা সংগঠন ‘উই’। দেশের অর্থনীতিতেও আমরা নারী উদ্যোক্তারা অনেক ভূমিকা রাখছি। বাংলাদেশ সরকারের এই পুরষ্কার আমাদের সামনের পথ চলতে আরও অনুপ্রেরণা যোগাবে। এবার আরও বড় পরিসরে গ্রামে গ্রামে অনলাইন নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করব। ইতিমধ্যে সেই কার্যক্রম চলছে।

দেশের আর্থিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্ম ‘ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম’(উই) জানিয়ে নিশা বলেন, আমাদের অনেক চ্যালেঞ্জ সত্যেও আমরা কাজ করে যাচ্ছি। ২০১৭ সালের ২৪ অক্টোবর উইয়ের যাত্রা শুরু হয়। এখন উই গ্রুপের সদস্য ১৪ লাখ ৩৮ লাখ। এর মধ্যে সাড়ে চার লাখ উদ্যোক্তা। এসব উদ্যোক্তা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।

এই পুরস্কার আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে-বলেও জানান আন্তর্জাতিক উইটসা অ্যাওয়ার্ড পাওয়া এই নারী উদ্যোক্তাদের সংগঠন উইয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

প্রসঙ্গত- স্মার্ট বাংলাদেশ পুরষ্কার ২০২৩ পাওয়া উইমেন অ্যান্ড ই–কমার্স (উই) নারী উদ্যোক্তাদের অলাভজনক সংগঠন। এই গ্রুপে ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। একজন তাঁর পণ্য যেমন বিক্রি করছেন, তেমনি আরেকজনের পণ্য কিনছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি