মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
25 C
Dhaka

নারীদের জন্য কিসিলেক্ট স্মার্টওয়াচ আনল মোশন ভিউ

টেকভিশন২৪ ডেস্ক: দেশে স্মার্টওয়াচ এনে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে কিসিলেক্ট ব্র্যান্ড। এবার নারীদের জন্য বিশেষভাবে তৈরি স্মার্টওয়াচ এনেছে কিসিলেক্ট।

কিসিলেক্ট লোরা লেডি কলিং ওয়াচ নামের স্মার্টওয়াচটি শুক্রবার উন্মোচন করে বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন প্রতিষ্ঠান মোশন ভিউ।

জনিপ্রয় টেক রিভিউয়ার সোহাগ ৩৬০ ডিগ্রির সোহাগ মিয়া এবং টেক থিয়েটারের শাহনাজ আক্তার শুক্রবার রাতে মোশন ভিউয়ের ফেসবুকে এক লাইভ অনুষ্ঠানে স্মার্টওয়াচটি উন্মোচন করেন।

উন্মোচনে লাইভে যুক্ত হয়ে বেশ কয়েকজন জিতে নিয়েছেন কিসিলেক্ট লোরা স্মার্টওয়াচ, আকর্ষণীয় গিফট এবং অফিসিয়াল টি-শার্ট ও চাবির রিং।

সেখানে নারীদের জন্য বিশেষভাবে তৈরি এই স্মার্টওয়াচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দুই টেক রিভিউয়ার।

জানান, কিসিলেক্ট লোরা স্মার্টওয়াচের সব ফিচার এবং সুবিধাগুলো।

রাউন্ড শেপের স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৩২ ইঞ্চির সেমি অ্যামোলেড ডিসপ্লে। ৭০টি স্পোর্টস মুড এছাড়াও ঘড়িটির  সাথে থাকছে এক্সট্রা একটি লেদারের স্ট্রাপ।

সহজেই ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে এতে থাকা ব্লুটুথ ৫.২ সংস্করণ দিয়ে। চলবে  অ্যান্ড্রয়েড ৪.৪+ এবং আইওএস ৯.০+ অপারেটিং সিস্টেমে। উচ্চমাত্রার সেন্সর থাকায় ২৪ ঘণ্টা হার্টরেট মনিটর করতে পারবেন ব্যবহারকারীরা।

স্মার্ট ওয়াচটিতে আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেসিস্ট্যান্স থাকার এটি হাতে থাকা অবস্থায় সাঁতার কাটা যাবে। এ ছাড়া রয়েছে ২৮০ এমএএইচের ব্যাটারি, যা একবার ফুল চার্জে বেশ কয়েকদিন নির্ভাবনায় চলতে পারবেন ব্যবহারকারীরা।

দেশব্যাপী মোশন ভিউয়ের সকল আউটলেট, অনুমোদিত রিটেইল পয়েন্টে ও অনলাইনে স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচটির দাম ৫,৬৮০ টাকা। লেডিস এই স্মার্টওয়াচে পাওয়া যাবে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সুবিধা। 

দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিপণন চালু আছে। নিজস্ব ২২টি ব্র্যান্ড আউটলেট, ২ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যায়। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট, যেমন- স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, স্মার্ট টিভি, পাওয়ার ব্যাংক,স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি