সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

বিশ্বকাপে রেফারিদের জন্য বিশেষ স্মার্টওয়াচ

টেকভিশন২৪ ডেস্কঃ ফুটবল ম্যাচে দায়িত্বরত রেফারিরা আগে ঘড়ি পরতেন সময় দেখার জন্য। সময়ের সঙ্গে বদলে গেছে রেফারির ঘড়িও। প্রযুক্তিগত ভাবে অনেকটাই উন্নত হয়েছে রেফারিদের ঘড়ি।

এ বছর ফুটবল বিশ্বকাপে রেফারিরা পেয়েছেন উন্নত প্রযুক্তির স্মার্টওয়াচ। তাদের জন্য বিশেষ মডেলটি তৈরি করেছে সুইজ়ারল্যান্ডের প্রতিষ্ঠান হাবলট।

বিশ্বকাপে ১২৯ জন ম্যাচ পরিচালকের দায়িত্বে রয়েছেন। এদের মধ্যে ৩৬ জন মূল রেফারি, ৬৯ জন সহকারী এবং ২৪ জন ভার রেফারি। প্রত্যেকেই পেয়েছেন বিশেষ এই স্মার্টওয়াচ।

বাজারে যেসব দামি স্মার্টওয়াচ পাওয়া যায়, তার থেকেও বেশি প্রযুক্তি সম্পন্ন এই স্মার্টওয়াচ। গুগল ওয়্যার ওএস অপারেটিং সিস্টেমে চলা এই স্মার্টওয়াচ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে তৈরি করা হয়েছে। সামনে আছে বড়সড় ধাতব বেজেল। গোল ডিসপ্লে ব্যবহার করেছে হাবলট।

সব স্মার্টওয়াচে বিশেষ ফিচার হিসেবে আছে ম্যাচ চলাকালীন বলের অবস্থান জানা, গোল হয়েছে কি না তা নিশ্চিত হওয়া। ম্যাচের তথ্য সরাসরি রেফারির হাতে পৌঁছে দেওয়াই এসব ফিচারের উদ্দেশ্য, যাতে সিদ্ধান্ত নিতে সহজ হয়।

স্মার্টওয়াচটিতে বিভিন্ন ধরনের চিপ ব্যবহার করা হয়েছে। বল গোল লাইন অতিক্রম করল কি না, অফসাইড হলো কি না, ভারের রেফারিরা কোনো নির্দেশ দিলো কি না- এসব ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ঘড়িটি কেঁপে উঠে।

এবারের বিশ্বকাপে এ রকম একহাজার স্মার্টওয়াচে তৈরি করা হয়েছে। স্মার্টওয়াচটির মূল্য ৫,৪৮০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। উল্লেখ্য, সাধারণ মানুষের জন্য এখনও এই স্মার্টওয়াচ বাজারে উন্মোচন করা হয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি