শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27.2 C
Dhaka

স্থানীয় বাজারে গুরুত্ব দিয়ে বৈশ্বিক বাজারে সাড়া ফেলছে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় ক্রেতাদের প্রাধান্য দিয়েই কাজ করতে চায় বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। গত বছর এভাবেই বাংলাদেশের বাজারে সর্বস্তরের ক্রেতাদের মন জয় করে নেয় ভিভো। ইংরেজিতে ভিভোর স্লোগান ‘মোর লোকাল, মোর গ্লোবাল।’ অর্থাৎ, স্থানীয় বাজারকে বিশেষ গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়তে চায় ভিভো।

ভিভো বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করে ৩ বছর আগে। এরই মধ্যে সারা দেশে ভিভো স্থাপন করেছে এক হাজারেরও বেশি ব্র্যান্ড স্টোর এবং সাড়ে ৩ হাজারেরও বেশি রিটেইল স্টোর। বাংলাদেশে বর্তমানে ভিভোর সার্ভিস সেন্টার রয়েছে ১৪টি; স্পেশাল সার্ভিস সেন্টার আছে দু’টি।

সাধারণত তরুণ নির্ভর প্রতিষ্ঠান হলেও স্মার্টফোন বাজারের সর্বস্তরের মানুষের জন্য স্মার্টফোন আনে ভিভো। এরই ধারাবাহিকতায় এ বছর মিডরেঞ্জের স্মার্টফোনগুলোতে জোর দিয়েছে ভিভো। এখন বাজারে ভিভোর ওয়াই সিরিজের মধ্যে রয়েছে ওয়াই৯১সি, ওয়াই৩০, ওয়াই৫০, ওয়াই২০ স্মার্টফোনগুলো। আর ভি সিরিজের মধ্যে এখন বাজারে আছে ভিভো ভি১৯, ভি২০ এবং ভি২০এসই। 

স্মার্টফোন তৈরি ছাড়াও ৫জি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও বিশাল অর্জন রয়েছে ভিভোর। অন্যান্য কোম্পানিগুলো যখন ৫জি বাজারে মানিয়ে নেওয়ার প্রস্তুতি পর্বে, তখন ভিভো ইতিমধ্যেই বাজারে ৫জি স্মার্টফোন নিয়ে এসেছে। বিশ^ বাজারে ভিভোর স্মার্টফোন আইকিউওও প্রোতে ৫জি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয়  করা হয়েছে। বর্তমানে ৬জি প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে ভিভো।

দক্ষিণ এশিয়ার পর সম্প্রতি ইউরোপের ৬টি দেশের মোবাইল বাজারে প্রবেশ করেছে ভিভো। এর মধ্যে রয়েছে-ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন এবং যুক্তরাজ্য। এদিকে সম্প্রতি মোবাইল ইমেজিং প্রযুক্তিতে উদ্ভাবন ও উন্নয়নের জন্য প্রযুক্তি উদ্ভাবক প্রতিষ্ঠান জেইসের সঙ্গে একটি কৌশলগত দীর্ঘমেয়াদি পার্টনারশিপও করেছে ভিভো।   

বাংলাদেশের বাজারকে গুরুত্ব দেয়ার অংশ হিসেবে সবসময়ই বিক্রয় পরবর্তী সেবার দিকে জোর দিয়েছে ভিভো। এরই অংশ হিসেবে সম্প্রতি ভিভো উদ্বোধন করেছে ’ভিভো সার্ভিস ডে’। ঘোষণা অনুযায়ী এখন থেকে প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার ’ভিভো সার্ভিস ডে’ পালিত হবে। এ দিন ভিভো ব্যবহারকারীরা বিনামূল্যে বিক্রয় পরবর্তী সেবা পাবেন। ঐদিন ভিভোর অনুমোদিত সকল সার্ভিস সেন্টারে ১০ শতাংশ ছাড়ে মোবাইল এক্সেসরিজ কেনা যাবে। বিনামূল্যে সেবাগুলোর মধ্যে থাকবে ফ্রি পেস্টিং অব প্রটেক্টিং ফিল্ম, ফ্রি সফটওয়্যার আপগ্রেডের সেবা। স্মার্টফোনের চার্জার, ডাটা ক্যাবল ও ইয়ারফোন কেনার ক্ষেত্রেও থাকবে ১০ শতাংশ ছাড় ।

২০২০ সাল নিয়ে ভিভোর ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ’২০২০ সালে ভিভো স্থানীয় বাজারে জোর দিয়েছে। আমরা বিশ্বাস করি স্থানীয় বাজারের মাধ্যমেই বিশ্ব বাজারে প্রতিনিধিত্ব করা সম্ভব।

এছাড়াও তরুণদের জন্য ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের স্পন্সর হয়েছে ভিভো। নতুন বছরে ভিভো গ্রাহকরা নতুন অনেক উদ্ভাবন পাবেন বলেই আশা করছি।’ 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি