সোমবার, আগস্ট ১০, ২০২৬
27.9 C
Dhaka

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে: পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ নানা ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে সিংড়াতেও বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। যা বিগত ৫০ বছরে অন্য কোনও সরকার করতে পারেনি।’

প্রতিমন্ত্রী দাবি করেন, উন্নয়নে বদলে যাওয়া এই বাংলাদেশ দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত স্বেচ্ছাসেবী নিবন্ধনকৃত মহিলা সমিতির অনুকূলে চেক বিতরণ ও আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের সম্মানী প্রদান এবং ২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে শেখ হাসিনার দূরদর্শিতার উদাহরণ দিয়ে পলক বলেন, ‘একজন প্রধানমন্ত্রী কতটা জ্ঞানী, দেশপ্রেমী, দূরদর্শী ও সৃজনশীল হলে একটা দেশের আর্থ-সামাজিক খাতে এতটা পরিবর্তন ও অগ্রগতি সাধিত হতে পারে। বিগত ১৫ বছরে তার অসংখ্য দৃষ্টান্ত তৈরি করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি দাবি করেন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সক্ষমতা অর্জন এবং বৈপ্লবিক উন্নয়ন ও অগ্রযাত্রার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করেছেন শেখ হাসিনা। এ কারণে আমাদের মা-বোনদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে। নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছেন।

শুধু তাই নয় বরং বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি খ্যাত প্রবাসী আয়, গার্মেন্টস শিল্প, কৃষি ও আইসিটি খাতসহ সর্বত্র নারীদের ভূমিকা এখন অগ্রগণ্য।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল ও তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি