মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
24 C
Dhaka

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারে মুক্তিযুদ্ধ ও ডিজিটাল কর্নার প্রতিষ্ঠা করা হবে: আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন সৃজনশীল প্রতিভার অধিকারী শেখ কামালের অবদানকে দেশের প্রতিটি তরুণের কাছে তুলে ধরার জন্য সারাদেশে ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার তৈরি করা হচ্ছে।   প্রতিটি সেন্টারে একটি মুক্তিযুদ্ধ ও শেখ কামাল ডিজিটাল কর্নার প্রতিষ্ঠা করা হবে। এই ডিজিটাল কর্ণারে শেখ কামালের বর্ণাঢ্য ও কর্মময় জীবন তুলে ধরা হবে বলে তিনি উল্লেখ করেন।
 
প্রতিমন্ত্রী আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা,ক্যাপ্টেন 
 শহীদ শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী  উপলক্ষে সিংড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
পলক বলেন,  বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় এর নির্দেশনায় আমরা প্রত্যেকটি জেলায় একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।
 
তিনি বলেন শেখ কামাল যে বয়সে জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে আধুনিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখেছিলেন, ঠিক সেই বয়সের ছেলে-মেয়েরাই এসএসসি-এইচএসসি পাস করে উক্ত ইনকিউবেশন সেন্টার থেকে ৬ বা ১২ মাসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে যারযার শহরে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারবে।
 
প্রতিমন্ত্রী বলেন ২০৪১ সাল নাগাদ এই ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে ১০ লাখের অধিক তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে ৫ লাখের বেশি তরুণের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি  হবে ।
শেখ কামাল সাদামাটা জীবন ও  উচ্চ চিন্তার অধিকারী  একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে শেখ কামালের অবদান কথা তুলে ধরেন । একইসঙ্গে সিংড়ায় শেখ কামাল স্মৃতি ফুটবল ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন।
 
সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংড়া আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ।
 
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক মুকলে সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি অনার্স কলেজের ভিপি সজীব হোসেন জুয়েল, জিএস বেলায়েত হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস...

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি