শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

শুরু হলো আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ‍

প্রথম দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত, আইটি পল্লী, সিএনসি বিক্রমপুর, টিম অরাস এবং ইমপেইস কোয়ার্টার ফাইনালে।

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ এর উদ্বোধন অনুষ্ঠান এবং প্রথম দিনের চারটি ম্যাচ ১২ ডিসেম্বর শনিবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটস্ট্যান্ডিং (বাক্কো) এর সভাপতি ওয়াহিদ শরীফ, বিসিএস এর সাবেক সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বিসিএস ইভেন্ট ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান ইউসুফ আলী শামীম, আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া এবং টুর্নামেন্টের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান টিটো’র উপস্থিতিতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, খেলাধুলা মানুষের শরীর এবং মনে ইতিবাচক ‍ভূমিকা রাখে। করোনার প্রথম স্টেজ শেষ হওয়ার পর বিসিএস এর এই ক্রিকেট টুর্নামেন্ট তথ্যপ্রযুক্তি খাতের মানুষদের জন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এমন একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রথমবারের মতো আমরা তথ্যপ্রযুক্তি খাতের জন্য এমন টুর্নামেন্টের আয়োজন করেছি। এই টুর্নামেন্টের মাধ্যমে আইসিটি খাতের লোকদের মধ্যে ভাতৃত্ববোধ দৃঢ় হবে বলেই আমার বিশ্বাস।

বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বিসিএস এর এমন আয়োজন প্রশংসনীয়। তথ্যপ্রযুক্তি খাতে আমাদের এত ব্যস্ততায় সময় কাটে যে আমরা সাধারণ সময়ে অন্য কোন বিনোদনে যুক্ত হওয়ার সুযোগ সহজে পাই না। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা কিছুটা সময় আনন্দে উল্লাসে কাটাবো।

আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বিসিএস ক্রীড়া জগতে প্রবেশ করলো। বিসিএস এর জন্য এটি একটি ইতিহাস। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আমরা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করি।

আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে হক ব্রাদার্স, এফবিএল কিংস স্টার, টেক রিপাবলিক লিমিটেড এবং এমএসআই সুপ্রিমকে হারিয়ে আইটি পল্লী, সি এন্ড সি বিক্রমপুর, টিম অরাস এবং ইনপেইস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। অপরাজিত ৪৩ রান করে প্রথম খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় আইটি পল্লীর তন্ময়, হ্যাট্রিক উইকেট নিয়ে দ্বিতীয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ সজীব, তৃতীয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ টিম অরাসের শরিফুল্লাহ এবং দলের জয় নিশ্চিত করার ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করে চতুর্থ খেলায় ম্যান অব দ্য ম্যাচ ইনপেইস এর ইমন।

রবিবার সকালে এবি কম্পিউটারের বিপক্ষে খেলবে এক্সেল রয়েলস। দ্বিতীয় খেলায় সিটি রোয়ারের মুখোমুখি হবে নাঈম ওয়ারিয়র। দুপুরে বাক্কোর মুখোমুখি হবে থ্রি এস টাইগার্স। প্রথম রাউন্ডের শেষ খেলায় এমসিএস সুপার কিংসের প্রতিপক্ষ আইএসপিএবি।

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর বেলা ২টায় আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি