শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

শিশুদের জন্য পরিবেশবান্ধব ডিজিটাল রাইটিং প্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: একের পর এক উচ্চমানের প্রযুক্তিপণ্য উৎপাদন এবং বাজারে আনছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় শিশুদের জন্য পরিবেশবান্ধব ও রেডিয়েশন মুক্ত ডিজিটাল রাইটিং প্যাড বাজারে নিয়ে এসেছে সুপারব্র্যান্ড ওয়ালটন।

নাম দেয়া হয়েছে ‘মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাড’। যা বাচ্চাদের পড়াশুনার হাতেখড়িতে যোগ করবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। তাদের শিক্ষার শুরুটা হবে প্রযুক্তিনির্ভর।

ওয়ালটনের নতুন এই পণ্যটিতে রয়েছে স্ক্রাচ রেজিস্টেন্ট ১০ ইঞ্চির ‘এন্টি ড্যাজলিং’ এলসিডি ফ্লিম স্ক্রিন। ২৫৪ মিলিমিটার উচ্চতা এবং ১৬৪ মিলিমিটার প্রস্থের সহজে বহনযোগ্য ওই ডিজিটাল রাইটিং প্যাডের ওজন মাত্র ১৫৮ গ্রাম। অত্যাধুনিক ‘মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাড’-এ ব্যবহৃত হয়েছে প্রেসার সেন্সর টেকনোলজি। সুরক্ষার জন্য রয়েছে এবিএস প্রোটেকশন ফ্রেম।

এছাড়াও আছে একটি স্টাইলাস পেন। যা দিয়ে শিশুরা সহজেই আঁকতে বা লেখা শিখতে পারবে। সেই সাথে আরো আছে ওয়ান ক্লিক ফুল ইরেজ বাটন ও লক স্ক্রিন সুবিধা। ব্যাটারিতে চলা এই ডিভাইসটিতে চার্জ শেষ হয়ে গেলে থাকছে যতবার খুশি ব্যাটারি পরিবর্তনের সুবিধা। এছাড়াও পরিবেশবান্ধব এই ডিজিটাল রাইটিং প্যাড দিচ্ছে স্মুথ রাইটিং এক্সপেরিয়েন্স। শিশুদের জন্য নিরাপদ এই ডিভাইসটির অন্যতম বড় সুবিধা হচ্ছে এটি চোখের কোনো ক্ষতি করে না। প্যাডের অভ্যন্তরে স্টাইলাস পেন রাখার জায়গা থাকায় সহজেই কলমটি বহন করা যায়। ফলে এটি হারানোর শঙ্কা নেই।

ওয়ালটন সূত্রে জানা যায়, সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাডের দাম রাখা হয়েছে মাত্র ৯৯৫ টাকা। বাচ্চাদের যাতে ছোটবেলা থেকেই প্রযুক্তি ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা যায়, সে উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। 

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি এবং কম্পিউটার বিভাগের সিইও প্রকৌশলী লিয়াকত আলী বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। আর তাই প্রযুক্তিনির্ভর শিক্ষাপণ্য সকলের হাতের নাগালে নিয়ে আসার ব্যাপারে কাজ করে যাচ্ছে ওয়ালটন। 

উল্লেখ্য, স্থানীয় ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে ডিজিটাল প্রযুক্তিপণ্য তুলে দিতে সম্প্রতি ওয়ালটন শুরু করেছে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার। ওয়ালটন কর্পোরেট অফিসে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটন ডিজি- টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান।

অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন তরুণ উদ্যোক্তা ও রবি টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। ওই অফারের আওতায় ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ ও কম্পিউটার এক্সেসরিজে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। যা ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি