মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
27.7 C
Dhaka

শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশ করে দারাজের কুপন ও বিবিসি জানালার ফ্রি কোর্স

টেকভিশন২৪ ডেস্ক: করোনাকালে নিরাপদ ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে সারাদেশের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধ করলে গ্রাহকরা পাচ্ছেন দারাজের কুপন ও বিবিসি জানালার কোর্সের ফ্রি সাবস্ক্রিপশন।

স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি মিলিয়ে সারাদেশের ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধ করে এই অফার নেয়া যাবে।

৫০ টাকা বা তার অধিক যেকোন অংকের ফি পরিশোধ করলে দারাজের ৫০ টাকার কুপন পাবেন গ্রাহক। পাশাপাশি বিবিসি জানালার ১টি ইংরেজি শিক্ষার কোর্স কোন খরচ ছাড়াই সাবস্ক্রিপশন করতে পারবেন।

ফি বিকাশ করলে পরবর্তী কর্মদিবসে এসএমএসের মাধ্যমে দারাজ শপিং ভাউচার এবং বিবিসি জানালা’র কোর্স সাবস্ক্রিপশনের কোড লিংক পেয়ে যাবেন গ্রাহক। দারাজ-এর ডিজিটাল পণ্য এবং শিশু খাদ্য ব্যতীত যেকোনো ক্যাটাগরির পণ্যের ক্ষেত্রে অন্তত ৩০০ টাকার কেনাকাটায় ভাউচারটি ব্যবহার করা যাবে।

একজন গ্রাহক মাসে একবার এবং অফার চলাকালীন তিন মাসে মোট তিনবার অফারটি পেতে পারেন। গ্রাহক প্রতিমাসের দারাজ কুপনটি পরের মাসের ১০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু বিবিসি জানালার কোর্সের ক্ষেত্রে সময়ের কোন লিমিট নেই।

গ্রাহকরা অ্যাপ থেকে কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে ফি বিকাশ করলে অফারটি উপভোগ করতে পারবেন।

অফারটি চলবে ৩১ আগস্ট, ২০২১ পর্যন্ত।

আরো জানতে ভিজিট করতে হবে  https://www.bkash.com/bn/edu-payment ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি