মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
25 C
Dhaka

শাওমি নোয়াখালীসহ দেশে নতুন ৪টি সার্ভিস সেন্টার চালু করেছে

শাওমির ফ্যানদের জন্য বিক্রয়োত্তর সেবা এখন আরও সুবিধাজনক ও সহজলভ্য হলো

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি দেশের স্মার্টফোন গ্রাহকদের জন্য নতুন চারটি বিক্রয়োত্তর সেবা কেন্দ্র চালু করেছে। গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা আরও সহজে ও হাতের কাছাকাছি পৌঁছে দিতে এসব বিক্রয়োত্তর সেবা কেন্দ্র চালু করেছে শাওমি। নতুন চালু করা সার্ভিস সেন্টারগুলো ফরিদপুর, ঢাকার সাভার, নোয়াখালী ও দিনাজপুরে অবস্থিত। নতুন চারটি সহ দেশে এখন সার্ভিস সেন্টারের সংখ্যা ২৩টি। এসব সার্ভিস সেন্টারগুলো শাওমির দ্রুত বর্ধিত গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে সহযোগিতা করবে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ন্যায্য মূল্যে অত্যাধুনিক স্মার্টফোন বিক্রির মাধ্যমে ফ্যানদের আস্থা অর্জনের পাশাপাশি শাওমি বিক্রয়োত্তার সেবাকে আরও গতিশীল করেছে। শীর্ষস্থানীয় কনজ্যুমার ইন্টেলিজেন্স ফার্ম রেডকোয়ান্টার হিসাবে বাংলাদেশের বাজারে বিক্রয়োত্তর সেবায় ২০১৯ সালের শেষ প্রান্তিক থেকে শীর্ষ ব্র্যান্ড শাওমি। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ফ্যান এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা পাওয়া নিশ্চিত করা। সেবা দেওয়ার সেই অংশ হিসেবেই আমাদের নতুন এই চারটি সার্ভিস সেন্টারের সংযোজন। অপেক্ষাকৃত দূরবর্তী এলাকাতে এসব সার্ভিস সেন্টার খোলার মাধ্যমে গ্রাহকরা আরো উন্নত সেবা পাবে।

শাওমির নতুন সার্ভিস সেন্টারগুলো ফরিদপুর সদরের জনতার মোড়ের সামসুদ্দিন টাওয়ার, লেভেল ৩-এ; ঢাকার সাভারের ৪২ শাহীবাগ শিমুলতলীর এমকে টাওয়ার, লেভেল ৬; নোয়াখালীর চৌমহনীর করিমপুর রোড, রেলগেট, মোরশেদ আলম কমপ্লেক্সের চতুর্থ তলা এবং আরেকটির অবস্থান দিনাজপুরের স্টেশন রোডের গুলশান ট্রেড সেন্টার, শপ নং ২, লেভেল ২-এ অবস্থিত। এসব সেন্টার থেকে গ্রাহকরা শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা নিতে পারবেন।

এ ছাড়া সহজেই গ্রাহকদের সেবা দিতে দেশব্যাপী শাওমির রয়েছে ৩৯টি কালেকশন পয়েন্ট। তরুণরা যেকোন সমস্যায় পড়লেই সেগুলো থেকে দ্রুত সমাধান পাচ্ছেন। দেশের ফ্যানদের স্বল্পমূল্য সেরা স্পেসিফিকেশনের স্মার্টফোন তুলে দিতে শাওমি দেশব্যাপী তাদের রিটেইল নেটওয়ার্ক গড়ে তুলছে। বর্তমানে আড়াই শতাধিক অথোরাইজড মি স্টোর, ৫০টি মি প্রেফারড পার্টনার স্টোর, ৩০০০+ রিটেইল পয়েন্ট রয়েছে শাওমির।

শাওমির অথোরাইজড সার্ভিস সেন্টার এবং কালেকশন পয়েন্ট সম্পর্কে জানতে পারবেন এই লিঙ্কে: https://www.mi.com/bd/service/repair/

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি