সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
17 C
Dhaka

লকডাউনে দ্রুত ডেলিভারি সেবা ’ধামাকা রকেট সার্ভিস’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: করোনাকালে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকাশপিং ডটকম (dhamakashopping.com) মানুষকে নানাভাবে সেবা দিচ্ছে। আপনার প্রয়োজনীয় পণ্য দ্রুত সময়ে পৌঁছাতে ‘ধামাকা রকেট সার্ভিস’ নামে নতুন সেবা চালু করেছে ধামাকাশপিং ডটকম। গ্রোসারি, ওষুধ, মাছ-মাংস, ফ্রোজেন ফুড ও সবজির মত নানান নিত্যপ্রয়োজনীয় পণ্য মিলছে ধামাকা রকেট সার্ভিসে।

লকডাউনের এখন সবাইকে বাসায় থাকতে হচ্ছে। এক এলাকার মানুষ অন্য এলাকায় যেতে পারছেন না। নিরাপত্তার জন্য লকডাউনে কিছু এরিয়ায় বাইরে থেকে ডেলিভারি ম্যানকেও ঢুকতে দেয়া হচ্ছে না। এসব এলাকার মানুষ ধামাকা রকেট সার্ভিস ব্যবহার করে নিকটস্থ শপে অর্ডার করেই দ্রুত পছন্দের পণ্যটি ডেলিভারি নিতে পারছেন। এ ক্ষেত্রে তিন কিলোমিটারের মধ্যে গ্রোসারি, ওষুধ, মাছ-মাংস, ফ্রোজেন ফুড ও সবজির মত নানান নিত্যপ্রয়োজনীয় পণ্য ডেলিভারি দিচ্ছে ধামাকা রকেট সার্ভিসের শপগুলো। আপনি ধামাকা রকেট সার্ভসে অর্ডার প্লেস করার সঙ্গে সঙ্গে নিকটস্থ শপের নিজস্ব ডেলিভারি টিম আপনার প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেবে।

ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা বলেন, করোনা মহামারিতে আমাদের জনজীবনের প্রায় প্রতিটি কর্মকাণ্ডই এখন অনলাইন নির্ভর। করোনাকালে অনলাইনে কেনাকাটা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার ক্ষেত্রে অধিকাংশ মানুষই নিরাপত্তার কথা ভেবে বাজার করছে ই-কমার্স সাইটে।

তিনি আরও বলেন, দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও শুরু হয়েছে কঠোর লকডাউন। করোনার কারণে ক্রেতাদের বড় অংশ ঘরে বসেই নিত্যপণ্য কিনতে আগ্রহী। চাল, ডাল ও ওষুধের মতো পণ্যের চাহিদাই এখন বেশি। আর একারণেই লকডাউনের সময়ে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে আমরা চালু করেছি ধামাকা রকেট সার্ভিস। এই সার্ভিসে অর্ডার করার পর দেশব্যাপী মাত্র ৩২ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে আপনার পছন্দের পণ্য। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেলাররা সংযুক্ত হচ্ছেন ধামাকা রকেট সার্ভিসে। যারা চেষ্টা করছেন এই লকডাউনের সময়ে আপনার দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি