সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
30.2 C
Dhaka

রাশিয়ায় ভিপিএন সেবা বন্ধ করছে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্কঃ রাশিয়ায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) পরিষেবা বন্ধ করে দিচ্ছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক ঘোষণায় মস্কোভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, তারা সিকিউর কানেকশন ভিপিএনের কার্যক্রম ও বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ নভেম্বর থেকে ফ্রি ভিপিএন ভার্সন বন্ধ করে দেওয়া হবে। ডিসেম্বর পর্যন্ত পেইড গ্রাহকরা সাবস্ক্রাইব করতে পারবে এবং ২০২৩ সালের শেষ পর্যন্ত পরিষেবা গ্রহণ করতে পারবে।

ক্যাসপারস্কি কেন পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তা ব্যাখ্যা করেনি। ব্লিপিং কম্পিউটার নামের এক সংস্থা জানায়, রাশিয়ান সরকারের ক্রমবর্ধমান চাপের কারণে বন্ধ হতে যাচ্ছে ক্যাসপারস্কি।

ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা ব্যপক হারে বেড়েছে রাশিয়ায়। গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে দেশটির সামরিক আগ্রাসনের পর থেকেই এমনটি হচ্ছে।

ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় ও অবস্থান সংশ্লিষ্ট ডেটা গোপন রেখে দেশের সীমানায় নিষিদ্ধ ওয়েবসাইট ও ইন্টারনেট সেবা ব্যবহারের সুযোগ দেয় ভিপিএন।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানায়, রাশিয়ায় জনপ্রিয় ১০টি ভিপিএনের দৈনিক ডাউনলোড সংখ্যা ফেব্রুয়ারির মাঝামাঝি ১৫ হাজার থেকে বেড়ে চার লাখ ৭৫ হাজারে এসে ঠেকেছিল মার্চে।

এখনও দৈনিক তিন লাখের মতো ডাউনলোড হচ্ছে, ডেটা ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম অ্যাপটোপিয়ার তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

সর্বশেষ

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি