মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
25 C
Dhaka

রাইজআপ ল্যাবসে এক মাসের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স সম্পন্ন করলো বাউয়েট শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের স্বনামধন্য আইটি কোম্পানী রাইজআপ ল্যাবসে এক মাসের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স সম্পন্ন করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ডিপার্টমেন্ট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।

এ উপলক্ষে মঙ্গলবার (৬ জুন ২০২৩) একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে রাইজআপ ল্যাবস। এসময় বাউয়েট’র সিএসই ডিপার্টমেন্টের প্রধান ও অধ্যাপক মোহাম্মদ গোলাম সারওয়ার ভূঁইয়া, রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক, রাইজআপ ল্যাবসের অপারেশন ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ মশিউর রহমান, প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ এক মাসের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্সে বাউয়েট’র সিএসই এবং আইসিই শিক্ষার্থীরা তাদের কোর্সের পাঠ্য হিসেবে লারাভেল, রাউটিং এন্ড কন্ট্রোলার, ব্লেড টেমপ্লেট এন্ড ভিউ, মডেল এন্ড এলকোয়েন্ট ওআরএম, ফর্ম এন্ড ভ্যালিডেশন, অথেনটিকেশন এন্ড অথরাইজেশন এবং এপিআই ডেভেলপমেন্ট’সহ আরো বিভিন্ন বিষয়ে রাইজআপ ল্যাবসের আইটি এক্সপার্টদের কাছ থেকে নির্দেশনা পান।

এছাড়া রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হকও তাদের কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এসময় তথ্য প্রযুক্তিতে তাদের আগ্রহের প্রশংসা করেন তিনি। সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ’বাংলাদেশি তরুণরা বিশ্বব্যাপী বিভিন্ন আইটি সেবা প্রদান করে আসছে। তাই আমাদের মত আইটি প্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এগিয়ে আসা, যাতে শিক্ষার্থীরা দ্রুত সবকিছু শিখতে পারে।’

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ও অধ্যাপক মোহাম্মদ গোলাম সারওয়ার ভূঁইয়া বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্সটি শিক্ষার্থীদের জন্য সফটওয়্যার কোম্পানী সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের একটি বড় সুযোগ ছিল। রাইজআপ ল্যাবসের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পাওয়া বাউয়েট শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা তাদের ভবিষ্যত কর্মজীবনে এসব অনুশীলন প্রয়োগ করবে।’

এর আগে গত ১৩ এপ্রিল ২০২৩ সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, ইন্টার্নশিপ, শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ, এবং পাঠ্যক্রম উন্নয়নের জন্য রাইজআপ ল্যাবস এবং বাউয়েট’র সিএসই বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি