বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
27.7 C
Dhaka

রমজানে বাংলাভাষী মুসলিমদের অনলাইনে কোরআনিক ভাষা শেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাংলা ভাষা-ভাষী ২০ হাজারেরও বেশি সংখ্যক মুসলমান নারী-পুরুষকে বিনামূল্যে কোরআনিক ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান- “সাফীরুল কোরআন”। সম্প্রতি প্রতিষ্ঠানটির অ্যাডমিন প্রধান মুহাম্মাদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিক এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেন।

“সাফীরুল কোরআন” হলো সহজ উপায়ে কোরানিক ভাষা শেখার এমন একটি বিস্তারিত কোর্স, যার মাধ্যমে পবিত্র আল কোরআনের আয়াত পড়ে বা শুনে অতি সহজে প্রতিটি শব্দ বা বাক্যের অর্থ বোঝা যায়। কোরআনিক ভাষা শেখার এই কার্যকরী কোর্সটি সাধারণত তিনটি স্তরে শেখানো হয়ে থাকে। যার প্রাথমিক স্তরের কোর্সটি সম্পন্ন করার পর আগ্রহী শিক্ষার্থীরা কোরআনিক ভাষার প্রায় ৭০-৮০ শতাংশ শব্দ বা আয়াতের ভাবার্থ বুঝতে সক্ষম হবেন। দ্বিতীয় ও তৃতীয় স্তরের কোর্স শেষ করার মাধ্যমে তারা কোরআন-হাদিসের পবিত্র গ্রন্থগুলো পড়ে সঠিক অর্থ অনুধাবনের পাশাপাশি এগুলোর ওপর অধিকতর গবেষণা ও জ্ঞানার্জনের সক্ষমতা অর্জন করেন।

সাফীরুল কোরআনের লেখক ও গবেষক, লন্ডন প্রবাসী বাংলাদেশী ওস্তাদ ড. আবুল কালাম আজাদ। তিনি নব্বইয়ের দশকে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে মদীনায় পাড়ি জমান। এরপর থেকে প্রবাসেই তাঁর জীবনের অধিকাংশ সময় কেটেছে। বিখ্যাত মদীনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জনের পরবর্তী কয়েক দশক তিনি পবিত্র আল কোরআনের উপর বিস্তারিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে সহজে আল-কোরআন পড়ে বোঝার আধুনিক পদ্ধতি ‘সাফীরুল কোরআন’উদ্ভাবন করেন। এবং বিগত কয়েক বছর ধরেই এই অভিনব পদ্ধতি প্রয়োগ করে তিনি নিজেই বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ও ইংরেজি উভয় ভাষা-ভাষী মুসলিম জনগোষ্ঠীর মাঝে নির্দিষ্ট ফি’র বিনিময়ে বিস্তারিত কোর্সটি পরিচালনা করে আসছেন।

এবারই প্রথম আসন্ন রমজান উপলক্ষ্যে সম্পূর্ণ ফ্রি’তে প্রাথমিক কোর্স – “মিনি সাফীরুল কোরআন” পরিচালনার ঘোষণা দিয়েছে সাফীরুল কোরআন। মক্কা/কা’বা ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম রোজা থেকেই কোর্সটি শুরু করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশ সময় প্রতিদিন দুপুর ২টা এবং যুক্তরাজ্য সময় সকাল ৯টায় সাফীরুল কোরআনের অফিসিয়াল পেইজ ও গ্রুপে তৎক্ষণাত প্রদত্ত ক্লাসের জুমলিংকে ঢুকে একঘণ্টার এই মিনি কোর্সটি শিখতে পারবেন বাংলা ভাষা-ভাষী যেকোন বয়স ও শ্রেণি-পেশার মুসলিম নারী-পুরুষ।

আগ্রহী শিক্ষার্থীদের কোর্সে জয়েন করতে সাফীরুল কোরআনের অফিসিয়াল ফেসবুক পেইজ-(https://www.facebook.com/safeerulquranarabic/ ), ফেসবুক গ্রুপ- (https://www.facebook.com/groups/968358366683050/?ref=share), এবং টেলিগ্রাম গ্রুপে- (https://t.me/joinchat/CS4ieRVbdYs4ZWRk ) দ্রুত যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

রমজানে বিনামূল্যে ‘মিনি সাফীরুল কোরআন’ কোর্স চালু উপলক্ষ্যে সম্প্রতি অনলাইনে সাফীরুল কোরআনের এডমিন পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দদের সাথে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন ওস্তাদ ড. আবুল কালাম আজাদ। উক্ত সভায় ফেইসবুক লাইভে আগ্রহী শিক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

ওস্তাদ ড. আবুল কালাম আজাদ বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টার পর এবার রমজানে সারাবিশ্বের বাংলা ভাষা-ভাষী ভাই-বোনদের জন্য বিনামূল্যে ‘সাফীরুল কোরআন’ এর বুনিয়াদী কোর্স চালুর উদ্যোগ নিতে পেরে মহান আল্লাহ্-রাব্বুল আল-আমিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি-‘আলহামদুলিল্লাহ’। প্রাথমিক এই কোর্সটিতে বিভিন্ন বয়সী প্রায় ২০ হাজারের অধিক মুসলিম ভাই-বোনের সম্মেলিত যোগদান আমাদের ক্ষুদ্র প্রয়াশকে বিকশিত করবে। কোরআনে বহুল ব্যবহৃত শব্দগুলো থেকে প্রতিদিন মাত্র ১০টা করে শব্দার্থ শিখতে পারলে, এক রমজান মাসে প্রায় ৩০০ শব্দ শিখে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ উক্ত শব্দের সমাহারে শিক্ষার্থীরা আল কোরআনের প্রায় ৭০-৮০ শতাংশ শব্দ বা আয়াতের ভাবার্থ বুঝতে পারবেন।“ 

তিনি আরো বলেন, “সারাবিশ্বের সকল বাংলা ভাষা-ভাষী মুসলমান ভাই-বোনের যোগদানের সুবিধার্থে মিনি কোর্সটি আমরা অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করছি। আমাদের অফিসিয়াল পেইজ ও গ্রুপে যুক্ত হয়ে যে কেউ এই কোর্সটি করতে পারবেন। তাছাড়া জরুরী অপারগতায় যদি কেউ লাইভ ক্লাসে যোগ দিতে না পারেন, তাদের সুবিধার কথা বিবেচনা করে ক্লাসের রেকর্ড ভিডিওটি আমরা পরবর্তীতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে রাখার সুব্যবস্থা করছি।“

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি