শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.1 C
Dhaka

বসুন্ধরা গ্রুপ অটোমেশনে দেশি সফটওয়্যার ‘প্রিজম ইআরপি’ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।
 
বসুন্ধরা গ্রুপ এর পণ্যগুলির মধ্যে রয়েছে সিমেন্ট, কাগজ, টিস্যু পেপার এবং ইস্পাত উৎপাদনের পাশাপাশি এলপি গ্যাসের বোতলজাতকরণ এবং বিপণন। প্রায় ৫০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ পরিচালনা করছে। বসুন্ধরা গ্রুপ বরাবরই বাংলাদেশের কর্মসস্থান খাতে অবদান রেখে আসছে। নিজেদের মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ব্যবস্থাপনা ও অটোমেশনের অংশ হিসাবে হাতে নিয়েছে হ্যালো-এইচআর প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় সকল স্তরের পারফর্মেন্স ম্যানেজমেন্ট, লিভ-অ্যাটেনডেন্স, পে-রোলসহ এমপ্লয়ী সেলফ সার্ভিস মডিউল অন্তরভুক্ত করেছে। প্রিজম ইআরপির মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রিজম ইআরপি এনালিটিক্স সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সুবিধা দিবে। 
প্রিজম ইআরপি বাংলাদেশের প্রথম ইআরপি সফটওয়্যার যা ৩৫ টিরও বেশি ধরনের ব্যবসাখাতকে ব্যবস্থাপনা ও অটোমেশন সেবা দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ৩০০+ ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন ব্যবসা পরিচালনার জন্যে প্রিজম ইআরপি  সলিউশন ব্যবহার করছে। আন্তর্জাতিক ইআরপি  সলিউশনের প্রতিযোগিতায় প্রিজম ইআরপি দেশি ও বিদেশী প্রতিষ্ঠানের কাছে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড। প্রিজম ইআরপির রয়েছে অনেক গুলো জনপ্রিয় মডিউল যা দ্বারা উৎপাদন, বিপণন ও সেবামূলক ব্যবসা ব্যবস্থাপনা সহজ করা সম্ভব । প্রিজম ইআরপি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেলস-ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, হিউমান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ অ্যাসেট ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্লানিং এন্ড  কন্ট্রোল, সার্ভিস ম্যানেজমেন্ট ও প্রজেক্ট সিস্টেম যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের সফটওয়্যারের চাহিদা মেটাচ্ছে। প্রিজম ইআরপি  ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকে সহজতর করার মাধ্যমে সর্বোপরি প্রতিষ্ঠানকে লাভজনক করে তোলে।বিশ্বমানের এ ইআরপি সলিউশন ব্যবহার করে ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিজেদের কর্মক্ষতা বাড়ানোর পাশাপাশি প্লানিং, সময়মত উৎপাদন, বাজারজাত, মেশিনারিজ সরঞ্জামের মেইনটেন্যান্স সহজে করতে পারছে। প্রিজম ইআরপি এর হিউমান ক্যাপিটাল ম্যানেজমেন্ট মডিউল প্রতিষ্ঠানের সম্পূর্ণ মানবসম্পদ ব্যবস্থাপনা যেমন একজন কর্মকর্তার চাকরি নিয়োগ থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো জীবনচক্রের প্রক্রিয়াটি খুব সহজে পরিচালনা করা সম্ভব। ওয়েব ও এপ ভিত্তিক এ সল্যুশন যেমন ব্যবহারে সহজ তেমনি এর রিপোর্টিং প্ৰতিষ্ঠানকে দেয় দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা | 
 
ডিভাইন আইটি লিমিটেড জাতীয় এবং আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত একটি সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি। ১৬ বছর যাবৎ প্রতিষ্ঠানটি কাস্টমার সন্তুষ্টি, উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন এর মাধ্যমে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রিজম ইআরপি , ডিভাইন আইটি লিমিটেডের একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। ডিভাইন আইটি লিমিটেড CMMI ও ISO সনদ প্রাপ্ত একটি সফটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান।

বাংলাদেশের শিল্পের বিভিন্ন ধরণের খাতের জন্য ডিভাইন আইটি লিমিটেড আন্তর্জাতিক মানের উন্নত সফটওয়্যার বানানোর মাধ্যমে সময় এবং বাজেটের মধ্যে সমন্বয় সাধনের জন্য খ্যাতি অর্জন করেছে, যার ফলে দীর্ঘমেয়াদী কাস্টমার সন্তুষ্টির এক অন্যন্য উদাহরণ স্থাপন করেছে। ডিভাইন আইটি লিমিটেডের পণ্যগুলি বাংলাদেশে আইটি খাতকে যেমন গর্বিত করেছে তেমনি সঠিক অ্যাপ্লিকেশনগুলি প্রয়োগের মাধ্যমে কাস্টমার সাথে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করার জন্য প্রতিষ্ঠনটির নাম সর্বত্র বিদ্যমান। ডিভাইন আইটি লিমিটেড আইটি খাতে অবদানের জন্যে বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছে যার মধ্যে অন্যতম হলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ডস  ২০১৫, ২০১৮ এবং এপিকটা ইটারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০১৭  ও উইটসা অ্যাওয়ার্ডস ২০২০ ।

ডিভাইন আইটি লিমিটেডের প্রিজম ইআরপি তিতাস গ্যাস, রেনকন গ্রুপ, উত্তরা গ্রুপ, রাহিমা আফরোজ, আজিজ গ্রুপ, যমুনা গ্রুপসহ  অনেক প্রতিষ্ঠানে বিদেশী সফটওয়ারের পরিবর্তে ব্যবহারের ফলে দেশীয় শিল্পে দেশীয় সফটওয়ারের উপর বিশ্বস্ততা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে| 
 
১২ই এপ্রিল বসুন্ধরা গ্রুপের হেড অফিসের হ্যালো-এইচআর প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রূপ এর ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান এবং ডিভাইন আইটি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফকরুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজির চিফ ইনফরমেশন অফিসার সিফাত নূর, হেড অফ এইচআর  দেলোয়ার হোসেন এবং ডিভাইন আইটির পক্ষ থেকে আরোও উপস্থিত ছিলেন ইমাম মাহ্দী, এভিপি বিজনেস এনালিস্ট ও সৈয়দ তাসলিম মাহমুদ উল্লাস, এভিপি বিজনেস ডেভেলপমেন্ট।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি