শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করতে বাণিজ্যমন্ত্রীর সাথে বেসিস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তিতে বর্ষপণ্য হিসেবে যে ঘোষণা দিয়েছেন সেটি এই খাত থেকে ২০২৫ সাল নাগাদ পাঁচ বিলিয়ন ডলার রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা ত্বরান্বিত করবে।

এই লক্ষে সরকারের সাথে যৌথভাবে কাজ করবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র সাথে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর নেতৃত্বে বেসিসের কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এই তথ্য জানানো হয়।

বৈঠকে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাত দেশের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। একইসাথে সরকার ২০৪১ রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। এই ঘোষণা ও রূপকল্প বাস্তবায়নে সরকারের সাথে যৌথভাবে অগ্রণী ভূমিকা রাখবে বেসিস।

আমরা ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে মানবসম্পদ উন্নয়ন, তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর সক্ষমতা বৃদ্ধি, ইন্ডাস্ট্রি প্রমোশন ও বাজার সম্প্রসারণ নিয়ে কাজ করছি। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পূর্বের মতোই প্রয়োজনীয় পলিসি সহায়তা এবং বিনিয়োগ ও ব্যবসাবন্ধব পরিবেশ তৈরিতে সহায়তা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগেই দেশের অর্থনীতি বদলে যাবে এবং বাস্তবায়িত হবে স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বেসিস নেতৃবৃন্দের বিভিন্ন প্রস্তাব ও দাবি মনোযোগসহকারে শোনেন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যৌক্তিক দাবি এবং সুপারিশ বাস্তবায়নে সম্ভব সবরকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বর্ষপণ্যের ঘোষণাকে শুধু ঘোষণা হিসেবে না নিয়ে সেটি বাস্তবায়নে বেসিস যেভাবে এগিয়ে এসেছে, তাতে আমরা খুবই আশাবাদী।

শিগগিরই সকল অংশীদারদের নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান ও সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি