রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

টাটা পাওয়ার ডিডিএল ও ব্লকনটসের মধ্যে সমঝোতা

টেকভিশন২৪ ডেস্কঃ পাওয়ার ডিস্ট্রিবিউশন সেক্টরে যোগ্য এবং প্রশিক্ষিত জনশক্তির একটি বৃহৎ হাব তৈরি করার লক্ষ্যে উত্তর দিল্লির ৭০ লক্ষেরও বেশি জনসংখ্যাকে বিদ্যুৎ সরবরাহকারী পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি টাটা পাওয়ার দিল্লি ডিস্ট্রিবিউশন লিমিটেড টেকনোলজি ডেভেলপমেন্ট সেক্টরের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ব্লকনটসের সঙ্গে একটি সমঝোতা স্মারকলিপিতে স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় টাটা পাওয়ার-ডিডিএলের ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে টেকনোলজি পার্টনার হিসেবে কাজ করবে বাংলাদেশি প্রতিষ্ঠান ব্লকনটস লিমিটেড।

চুক্তির ফলে পাওয়ার ডিস্ট্রিবিউশন সেক্টরের কর্মীদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। ফলে দুই দেশের দুই শীর্ষ প্রতিষ্ঠানের দক্ষতা ও জনবলের সমন্বয় হবে যা ভারত, বাংলাদেশসহ অন্যান্য দেশের পাওয়ার ডিস্ট্রিবিউশন সেক্টরে ব্যাপক ভূমিকা রাখবে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন টাটা পাওয়ার-ডিডিএলের চিফ এইচআর অ্যান্ড আইআর প্রবীণ আগরওয়াল এবং ব্লকনটস লিমিটেডের চেয়ারম্যান তামিম হাসান।

সমঝোতা স্মারক নিয়ে প্রবীণ আগরওয়াল, চিফ এইচআর অ্যান্ড আইআর, টাটা পাওয়ার-ডিডিএল বলেন, সারা পৃথিবীতে প্রযুক্তি দ্রুত গতির সাথে পরিবর্তিত হচ্ছে। পুরো বিশ্বে আমরা হ্যান্ডহোল্ডিং ডিস্ট্রিবিউশন ইউটিলিটিজ ও কেস স্টাডির মাধ্যমে পাওয়ার ডিস্ট্রিবিউশন সেক্টরের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং নিজের সাফল্যের গল্প তুলে ধরতে সহায়তা করে চলেছি।

ব্লকনটস লিমিটেডের চেয়ারম্যান তামিম হাসান বলেন, ‘বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ। এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের পাওয়ার সেক্টরে লেটেস্ট টেকনোলজি ব্যবহারে সক্ষম হবো এবং সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবো। এছাড়া পাওয়ার সেক্টরের কর্মীদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে পারব।’

তামিম হাসান আরও বলেন, ‘এই চুক্তির অধীনে টাটা পাওয়ার-ডিডিএল কাস্টমাইজড অন সাইট প্রোগ্রাম এবং প্রশিক্ষণ প্রোগ্রামসহ নতুন প্রযুক্তি এবং জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য সর্বোত্তম অনুশীলন অনুসারে ট্রেইনিং প্রোগ্রাম ডিজাইন করবে।’

এই চুক্তির অধীনে টাটা পাওয়ার- ডিডিএল কাস্টমাইজড অন সাইট প্রোগ্রাম এবং প্রশিক্ষণ প্রোগ্রাম সহ নতুন প্রযুক্তি এবং জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য সর্বোত্তম অনুশীলন অনুসারে ট্রেইনিং প্রোগ্রাম ডিজাইন করবে।

টাটা পাওয়ার-ডিডিএল ডিস্ট্রিবিউশন পাওয়ার সেক্টরে তাদের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ কোর্স তৈরি, বিকাশ এবং প্রদান করতে সাহায্য করবে আর ব্লকনটস এই প্রকল্পের টেকনোলজি পার্টনার হিসেবে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি