শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

মহাকাশচারী অলড্রিনের সেই চাঁদের পোশাক ৮২ লাখ ডলারে বিক্রি

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চাঁদের বুকে পা রাখা দ্বিতীয় মানুষ ছিলেন মার্কিন মহাকাশচারী বাজ অলড্রিন। তিনি যে জ্যাকেট পরে চাঁদে গিয়েছিলেন, সেই পোশাকটি বিক্রি হয়ে গেছে নিলামে। তবে যেনতেন দাম নয়, একেবারে ২৮ লাখ মার্কিন ডলার।

আজ থেকে ৫৩ বছর আগে ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার অ্যাপেলো-১১ মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা করেন- নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও বাজ অলড্রিন। এরমধ্যে নিল আর্মস্ট্রং পৃথিবীর প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। তার ঠিক ১৯ মিনিট পরে চাঁদের বুকে পদার্পণ করেন বাজ অলড্রিন।

চাঁদে অভিযানের তিন মার্কিন মহাকাশচারীর মধ্যে এখন কেবল বেঁচে আছেন অলড্রিন। বর্তমানে ৯২ বছরের বৃদ্ধ অলড্রিন তার ব্যক্তিগত কিছু জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন। এরমধ্যে রয়েছে চাঁদে যাওয়ার সময় তার পরনে থাকা বিশেষ জ্যাকেটটিও। বাম কাঁধে মার্কিন পতাকা ও ডানপাশে বুকপকেটে নাসার লোগো লাগানো সেই চাঁদের পোশাক।

নিউইয়র্কের বিখ্যাত নিলামঘর সথবি অলড্রিনের চাঁদের পোশাক নিলামে উঠায়।  মার্কিন  মহাকাশচারীদের ঐতিহাসিক প্রত্নবস্তুর মধ্যে অলড্রিনের জ্যাকেটটিই সর্বোচ্চ ২.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

সথবি জানায়, অলড্রিনের জিনিসপত্রের নিলাম সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। এতে টেলিফোনে অংশ নিয়ে এক ব্যক্তি চাঁদের পোশাকটি কেনেন। তবে তার নাম-পরিচয়  প্রকাশ করেনি নিলামঘর কর্তৃপক্ষ।

অলড্রিন জানান, চাঁদের সেই ভিন্ন পরিবেশে জ্যাকেটটি পরে আরামই অনুভব করেছিলেন তিনি।

জ্যাকেটি অগ্নিরোধী বিশেষ উপাদান ‘বেটা ক্লোথ’ দিয়ে তৈরি, যাকে বলে সিনথেটিক টেফলন। জ্যকেটটিসহ অলড্রিনের ব্যবহৃত ৬৯টি জিনিস নিলামে বিক্রি হয়েছে মোট ৮২ লাখ ডলার।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি