শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল স্মার্টফোন ভিভো

টেকভিশন২৪ ডেস্ক: আর মাত্র কয়েকমাস। কাতারে বসছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ফুটবল। সারাবিশ্বের মানুষ প্রায় এক মাস বুঁদ হয়ে থাকবে মেসি-নেইমার-এমবাপেদের খেলায়। তারুণ্যের আনন্দকে বাড়িয়ে দিতে ২০২২ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল স্মার্টফোন স্পন্সর হিসেবে থাকছে ভিভো। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও অফিসিয়াল স্মার্টফোন ছিল জনপ্রিয় এই গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান।

চলতি বছর ২১ নভেম্বর কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। ফাইনাল ম্যাচটি হবে ১৮ ডিসেম্বর। এশিয়াতে দ্বিতীয়বারের মত বসছে জনপ্রিয় এই আসর। ২০১৭ সাল থেকে ফিফা কাছে টেনে নিয়েছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভোকে।

ফিফার সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে ভিভো নিজেদের অফিসিয়াল প্রতীক, পরিচিতিতে এই  স্পন্সরশিপের বিষয়টি পুরোপুরি তুলে ধরবে। আর এর মাধ্যমে আরো একবার ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছে যাবে ভিভো।

ফিফার সাথে স্পন্সরশিপের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে  ভিভো’র ম্যানেজিং ডিরেক্টর ডিউক  জানান, ‘ফিফা বিশ্বকাপ ২০২২ এর সাথে ভিভোর স্পন্সরশিপ স্মরণীয় একটি মুহূর্ত। ধর্ম, বর্ণ নির্বিশেষে যেকোন বয়সের মানুষকে নির্মল আনন্দ দেয় ফুটবল। আর এ কারণেই ফুটবলের ভক্ত কোটি কোটি মানুষ। আর এই ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আরো একটি সুযোগ পাবে ভিভো।  এরইমধ্যে ৬০টিরও বেশি দেশে মানুষের হাতে পৌঁছে গেছে ভিভো। এই অংশীদারিত্ব বিশ্বব্যাপী যারা ভিভো ব্যবহারকারী রয়েছে তাদের অন্যরকম অভিজ্ঞতা প্রদান করবে।’

তিনি আরো বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নিজেদের যাত্রা শুরুর পর ভিভো গ্রাহকদের ভালো কিছু উপহার দিয়ে আসছে। ক্রেতাদের সব সময়ই নতুন কোন চমক উপহার দিয়ে আসছে ভিভো।’

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি