মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

‘ভিভো সার্ভিস ডে’ – বিনামূল্যে বাড়তি সেবা ও ছাড়ের দিন

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে থেকে কেনা সমস্ত মোবাইল ফোনেই বিক্রয় পরবর্তী সেবা পাওয়া যায়। তবে এক্ষেত্রে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ভিভো’ বাকি সবার থেকে ব্যতিক্রম; যারা বিনামূল্যে সেবাদানের পাশাপাশি ‘ভিভো সার্ভিস ডে’ তে এক্সেসরিজের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে।

ভিভো’র কাছে সবসময়ই তার গ্রাহক বিশেষ গুরুত্ব বহন করেন। সারাদেশে ভিভো’র ২৯টি সার্ভিস সেন্টারে রয়েছেন ৯৬জন নিবেদিত কর্মী। সার্ভিস ডে’তে যেসব গ্রাহক আসেন,তারা যেন কোনভাবেই অবসাদ বোধ না করেন- সেজন্য কোমল পানীয় বা মৌসুমী ফল বা চকলেট আয়োজনের পাশাপাশি বিরক্তি কাটাতে রয়েছে গেমস খেলে সময় কাটানোর সুবিধা।

‘ভিভো সার্ভিস ডে’ ২০২০ সাল থেকে শুরু হয়ে এখন অব্দি চলছে। গ্রাহকরা এদিন সার্ভিস সেন্টার থেকে ১০ শতাংশ ছাড়ে ভিভো ব্র্যান্ডের চার্জার,ডাটা কেবল ও ইয়ারফোন কিনতে পারবেন।সেই সাথে নির্দিষ্ট মডেলের স্মার্টফোনের পার্টস ক্রয়ের ওপর দেওয়া হবে ১০% ছাড়। প্রতি মাসের যে কোন তিন দিন ভিভো ‘সার্ভিস ডে’ পালন করা হয়। ভিভোর ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে এক সপ্তাহ আগেই এই দিন সম্পর্কে ঘোষণা দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়।

ফেসবুকে ‘ভিভো সার্ভিস ডে’ সম্পর্কে https://www.facebook.com/vivoBangladesh পেইজে গেলে যাবতীয় তথ্য পাওয়া যাবে এবং ওয়েবসাইটের মাধ্যমে জানতে হলে vivo.com/bd টাইপ করলে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

ভিভো সার্ভিস ডে ছাড়াও নিয়মিত আফটার সেলস সার্ভিসের ভেতর রয়েছে: ফ্রি গেম সার্ভিস এক্টিভিটি, ফ্রি পেস্টিং অব প্রটেক্টিং ফিল্ম ,ফ্রি সফটওয়্যার আপগ্রেডের সুবিধা ফি প্রটেক্টিং ফিল্ম এবং ১ ঘন্টা ফ্ল্যাশ রিপেয়ার সুবিধা।

করোনাকালীন গ্রাহক সেবাতেও নিরাপদ ও তাৎক্ষণিক সেবাদানের নজির স্থাপন করেছে ভিভো বাংলাদেশ। লকডাউনে এক ঘন্টার মধ্যে স্মার্টফোন রিপেয়ারের নজির কেবল ভিভো’র দখলেই।

ভিভো বাংলাদেশ’র অ্যাসিস্টেন্ট ম্যানেজার (পি আর) রিয়াসাত আহমেদ বলেন, “গ্রাহকদের বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। দেশের যেকোনো এলাকার মানুষ আমাদের অথোরাইজড সেন্টারগুলোতে সেবা পাবেন। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের অর্জন। আর এ জন্য আমরা সব সময় কাজ করছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি