মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
18 C
Dhaka

অসাধারণ সব ফিচারে ভিভো ভি২৫ই

টেকভিশন২৪ ডেস্ক:  ভি সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ভি২৫ই বাজারে এনেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর ভি সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলোর মতো ভি২৫ই নিয়েও গ্যাজেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে। অনন্য ফিচার, নানন্দিক ডিজাইন, অসাধারণ ক্যামেরা এবং এর শক্তিশালী কার্যক্ষমতা  ভি২৫ই কে দিয়েছে এক অনন্য মাত্রা।

ভিভো ভি২৫ ই তে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম  অর্থাৎ স্টোরেজ । ফোনটিতে ফানটাচ ওএস১২ ব্যবহার করা হয়েছে।  ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে ট্রিপল মেইন রেয়ার ক্যামেরা যার মেইন ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের । এতে জি ডব্লিউ থ্রি সেন্সর এবং মেইন ক্যামেরাতে ওয়াইএসের সাপোর্ট রয়েছে। ক্যামেরায় ২ মেগা পিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ২ মেগা পিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। স্মার্টফোনটির সেলফি ক্যামেরা হলো ৩২ মেগাপিক্সেলের। ক্যামেরাতে নাইট মুড, এআইএসডি পোট্রেইট, লাইভ ফটো, ডাবল এক্সপোজার, হাই রেজ্যুলেশন, প্যানারোমা ফটো মুড, স্লো মুডসহ  বেশ কিছু অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে । এতে করে দারুণ ছবির পাশপাশি হাই রেজুলেশনের ভিডিও করা সম্ভব যার সাউন্ড কোয়ালিটিও অসাধারণ।

ভিভো ভি২৫ই
ন্যাচারাল বিউটি অবিকল তুলে ধরবে ভিভো ভি২৫ই

ভিভো ২৫ই এর আরেকটি আর্কষণীয় দিক হলো এতে ব্যবহৃত কালার চেঞ্জিং গ্লাস যা সূর্যের আলোতে এক সেকেন্ডের মধ্যে রঙ পরিবর্তন করে ফেলে এবং তার স্থায়িত্ব কাল হয় তিন মিনিট। সানরাইজ গোল্ড ও ডায়মন্ড ব্ল্যাক এই দুই কালারে বাজারে এসেছে ভিভোভি২৫ ই।

ভিভো ভি২৫ই নিয়ে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানা যায়, ভি সিরিজের এই স্মার্টফোনটিতে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৫শ’ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, সাথে রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ। যার মাধ্যমে ৬৫ মিনিটে এই স্মার্টফোনটিকে ফুল চার্জ করা সম্ভব বলে  দাবি করছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

আপনার হাতের কাছে ভিভোর যেকোন অথরাইজড স্টোর থেকে  ৩৪ হাজার ৯৯৯ টাকায় পেয়ে যাবেন ভি সিরিজের বহুল কাঙ্খিত এই স্মার্টফোনটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি