বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ‘ডিজিবক্স’ নিয়ে এলো দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সম্প্রতি ‘ডিজিবক্স’ নামে নতুন একটি সেবা উন্মোচন করেছে। এর মাধ্যমে ক্রেতারা তাদের নিকটস্থ কালেকশন পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন। সম্প্রতি আই সি টি ভবনে, সেবাটি উন্মোচন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।   

উদ্ভাবনী উপায়ে ক্রেতাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে দারাজ নিরলস কাজ করে যাচ্ছে। ডিজিবক্স এমন আরেকটি অনন্য উদ্যোগ, যার মাধ্যমে ক্রেতারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিকটস্থ কালেকশন পয়েন্ট থেকে সুবিধাজনকভাবে পণ্য সংগ্রহ করতে পারবেন। রাইডাররা প্রথমে পণ্যটি কালেকশন পয়েন্টে বিতরণ করবে এবং সেগুলো বিভিন্ন ডিজিবক্সে গুছিয়ে রাখবে। এরপর ক্রেতারা বিশেষ একটি প্যানেলে তাদের অর্ডার ও ট্র্যাকিং নাম্বার প্রদান করবেন; যা তাদের একটি ওয়ান-টাইম পাসওয়ার্ডের মাধ্যমে সরাসরি নিয়ে যাবে নির্ধারিত ডিজিটাল বক্সে। এভাবে ক্রেতারা খুব সহজেই কালেকশন পয়েন্ট থেকে তাদের পণ্যটি সংগ্রহ করতে পারবেন। 

ডিজিবক্স সেবাটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে মাত্র ১৫ টাকার বিনিময়ে সেবাটি নেয়া যাবে। ডিজিবক্স উন্মোচন অনুষ্ঠানে দারাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দারাজের গ্লোবাল সি ই ও বিয়ার্কে মিক্কেলসেন, দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো ও দারাজের আন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। 

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “বর্তমানে বাংলাদেশ প্রযুক্তি এবং ডিজিটাল খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। চলমান এ প্রবৃদ্ধিকে আরও ত্বরাণ্বিত করতে দারাজ ডিজিবক্সের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। একসাথে কাজ করা এবং যৌথ উদ্যোগে গ্রহণের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার (সিওও) খন্দকার তাসফিন আলম বলেন, “দারাজ সবসময় মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে এবং ক্রেতাদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়াই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ সহ পৃথিবীর যেসব দেশে দারাজ কাজ করছে, সেসব দেশে প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দারাজ বিশ্বাস করে, ডিজিবক্স সেবাটির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বহুদূর এগিয়ে নেয়া যাবে। তাছাড়া, আমরা সারা দেশে ডিজিবক্স পরিষেবা দিতে চাই। দেশের সর্ববৃহৎ এবং শক্তিশালী লজিস্টিক অবকাঠামো নির্মাণের পর, দারাজ বাংলাদেশ এখন আরও পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে একটি স্মার্ট অবকাঠামো তৈরি করতে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি