মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
33.2 C
Dhaka

ভিভোর ২ ফোনে ২০০০ টাকা ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আসছে ঈদ-উল-আযহা। ঈদের উৎসব ঘিরে দুই স্মার্টফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভো সব সময়ই গ্রাহকদের পছন্দ ও চাহিদার দিকে গুরুত্ব দেয়। এরই অংশ হিসেবে ভিভো ওয়াই৫১ এবং ভিভো ভি২০এসই স্মার্টফোনে একত্রে ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে ভিভো।

ডিসকাউন্ট ঘোষণার পর ভিভো ওয়াই৫১ এবং ভি২০এসই স্মার্টফোন দু’টি এখন ২০০০ (দুই হাজার) টাকা কমমূল্যে পাওয়া যাবে। ভিভো ওয়াই৫১ এর দাম ছিলো ২১,৯৯০ টাকা ; ডিসকাউন্টের পরে এটি এখন পাওয়া যাবে ১৯,৯৯০ টাকায়। আর ভিভো ভি২০এসই এখন পাওয়া যাবে ২২,৯৯০ টাকায় ; ছাড়ের আগে এর দাম ছিলো ২৪,৯৯০ টাকা।

স্মার্টফোন দু’টিতেই ৮জিবি র‌্যামের পাশাপাশি ১২৮ জিবি রম রয়েছে। দুইটি ফোনের রম’ই ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়; যার জন্যে ভিভো ওয়াই৫১ এবং ভি২০এসই বাজারে বেশ প্রশংসিত হয়েছিলো ।

ওয়াই৫১ স্মার্টফোনে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশচার্জিং সুবিধা; যার ফলে স্মার্টফোনটি এক ঘন্টায় ৭০ শতাংশ চার্জ হবে। এতে আরও রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম; যা ব্যবহার করে অন্যান্য যেকোনো স্মার্টফোন অনায়াসে চার্জ করা সম্ভব। অন্যদিকে, ভি২০এসইতে আছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশচার্জ, যা স্মার্টফোনটিকে মাত্র ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করতে সক্ষম ।

ভিভো ওয়াই৫১ এর সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের । আর ভি২০ এসই’র সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের । পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা ।

ভিভো ওয়াই৫১ স্মার্টফোনটি ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির এবং ভি২০এসই -তে রয়েছে ৪১০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ।

স্মার্টফোনে ডিসকাউন্টের বিষয়ে ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘উৎসবকে সামনে রেখে ভিভো সবসময়ই গ্রাহকদেরকে বিভিন্ন ধরণের চমৎকার সব অফার দিয়ে থাকে। তবে, এ বছর আমরা একটু আগেই এই ক্যাম্পেইন শুরু করেছি। যাতে গ্রাহকরা ভিভো স্মার্টফোন এবং অফার সম্পর্কে আরও  ভালোভাবে জেনেশুনে বা যাচাই করে কেনাকাটা করতে পারেন।

ভিভো ওয়াই ৫১ এবং ভিভো ভি২০এসই দেশের বাজারে আসার পরপরই দারুণভাবে প্রশংসিত হয়। বিশেষ করে স্টোরেজ সুবিধার জন্য স্মার্টফোনগুলোকেও গ্রাহকরা পছন্দ করেছে। ঈদ উপলক্ষ্যে তাই এই স্মার্টফোনগুলোতেই ডিসকাউন্ট দিচ্ছে ভিভো।’

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি